চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের আশাও টিকে আছে বাংলাদেশের হাতেই

টাইগারদের সেমির সমীকরণ এখন যেমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বাঁচামরার লড়াইয়ে বিকালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেমিতে খেলার স্বপ্নপূরণের পথ খোলা রাখতে নাজমুল হোসেন শান্তদের জয়ের বিকল্প নেই। কিউইরা জিতলে ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সেমিতে উঠে যাবে। ভারত সেখানে সেমিতে দেড়-পা দিয়েই রেখেছে। তবে বাংলাদেশের উপর বিশেষ নজর থাকবে একই গ্রুপের স্বাগতিক পাকিস্তানের।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় মাঠে গড়াবে মহারণ।

‘এ’ গ্রুপ থেকে চার দলের অনেক সমীকরণই নির্ভর করছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের উপর। এই ম্যাচে বাংলাদেশ জিতলে চার দলের জন্যই সেমিফাইনালের পথ থাকবে উন্মুক্ত। নিউজিল্যান্ডকে টাইগাররা হারাতে পারলে ২৭ তারিখ বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি হয়ে উঠবে এই গ্রুপের সেমির আগের সেমিফাইনাল। আর কিউইরা জিতলে সব উত্তেজনা শেষ।

এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের সমান পয়েন্ট হবে ৪ করে। তখন শেষ ম্যাচে বাংলাদেশ অথবা পাকিস্তান যে-ই জিতুক, টুর্নামেন্টে জয়ী দলের হবে ২ পয়েন্ট, অন্যটি শূন্য পয়েন্ট, আর দুদলই আসর থেকে বিদায় নেবে ওটুকু ঝুলিতে ভরেই। কিউইরা বাংলাদেশের সঙ্গে জিতলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি তাই শুধুই নিয়ম রক্ষার হবে। আজ পাকিস্তানকেও তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। টাইগাররা জয় পেলে সেমিফাইনালের আশা টিকে থাকবে তাদেরও।

টাইগাররা কিউইদের হারাতে পারলে, সেক্ষেত্রে পাকিস্তানের লক্ষ্য থাকবে ২৭ তারিখ বাংলাদেশকে বড় ব্যবধানে হারানো। এরপর নিউজিল্যান্ডকে পরের ম্যাচে ভারত হারালেই তিনটি দলের পয়েন্ট হবে সমান ২ করে। রানরেটের হিসেবে পাকিস্তানের তখন সম্ভাবনা থাকবে সেমির। একই সমীকরণে সেমির জন্য বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সামনেও থাকবে সুযোগ আর রানরেটের হিসাব।

অন্যদিকে, বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচ জেতে এবং ভারতকে যদি শেষ ম্যাচে নিউজিল্যান্ড হারায়, তাহলে তৈরি হবে আরেক জটিল সমীকরণ। তখন বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড- তিন দলের পয়েন্টই হবে ৪ করে। তখন নেট রানরেটে এগিয়ে থাকা দুদল পাবে সেমিফাইনালের টিকিট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইনিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশভারতরিজওয়ানরোহিতশান্তস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিলিগুড়ি করিডোর’র দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করল পশ্চিমবঙ্গ সরকার

মে ১৯, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৩ দিন: টাইয়েন্টো থেকে ট্রাইয়েন্ডা, বিশ্বকাপের যত বল

মে ১৯, ২০২৬

যে কারণে মাঝরাতে কবর খুঁড়তে হয়েছিল শাহরুখকে!

মে ১৯, ২০২৬

সিটি ম্যাচে বোর্নমাউথের সবচেয়ে বড় সমর্থক আর্সেনাল কোচ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT