চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারত ছাড়া সব দলকেই হারানোর সক্ষমতা আমাদের রয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বাংলাদেশে প্রথমবার হতে যাচ্ছে মেয়েদের কাবাডি বিশ্বকাপের আসর। এ আসরে স্বাগতিক হিসেবে খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। আসরে বেশকটি শক্তিশালী দল যেমন ভারত, ইরান, জার্মানি অংশগ্রহণ করবে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ একটি পদকের জন্য লড়াই করবে বলে জানিয়েছেন কাবাডি কোচ আরদুজ্জামান মুন্সি।

বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আরদুজ্জামান মুন্সি বলেন, ‘আমরা নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে অনুশীলন শুরু করেছিলাম। আমাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা অনেক বেশি এবং আমরা অন্তত একটি পদক জয়ের আশায় আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা আশাবাদী যে ভালো খেলা দেখিয়ে কাবাডিতে দেশের অর্জনের খাতা সমৃদ্ধ করতে পারব।’

‘অনুশীলনে আমরা কোনো ত্রুটি রাখিনি। শুরু থেকেই ধারাবাহিকভাবে অনুশীলন করে গেছি। এখন আমরা বিশ্বকাপের জন্য যথেষ্ট প্রস্তুত। ভারত কাবাডিতে অনেক এগিয়ে আছে। এই মুহূর্তে তারা আমাদের নাগালের বাইরে। তবে ভারত ছাড়া অন্য সব দলকেই হারানোর মতো সক্ষমতা আমাদের রয়েছে। তাই আমরা পদকের আশা করছি। এখন বাকি সব সৃষ্টিকর্তার ইচ্ছা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব।’

বিশ্বকাপে নিজেদের শক্তি ও সামর্থ্য নিয়ে কোচের আশা, ‘যদিও আমাদের নেপাল ও থাইল্যান্ডের কাছে হারের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সর্বশেষ মেয়েদের এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে আমরা হারিয়েছিলাম, সেই জয়ের মাধ্যমেই পদক অর্জন করেছিলাম। চাইনিজ তাইপের কাছেও আমরা অতীতে হেরেছি, এখন তাদেরকে হারানোর সক্ষমতা আমাদের তৈরি হয়েছে।’

মেয়েদের কাবাডি বিশ্বকাপে মাঠের লড়াই শুরু হবে ১৭ নভেম্বর থেকে। ইতিমধ্যে ভারত, জার্মানি, উগান্ড, ইরানসহ অনেক দেশ বাংলাদেশে চলে এসেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনও আয়োজনের সবকিছু প্রস্তুত করে রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইকেএফআরদুজ্জামানইরানকাবাডিকাবাডি বিশ্বকাপ ২০২৫জার্মানিবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT