চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে চারশোর আগে থামাতে চান হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চেন্নাই টেস্টে প্রথমদিনে শুরুতে ভারতকে চাপে ফেলেছিলেন হাসান মাহমুদ। ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অপ্রতিরোধ্য জুটিতে তিন শতাধিক রান তুলেছে ভারত। স্বাগতিকদের চারশো রানের আগেই থামাতে চান হাসান মাহমুদ। কাজটি যে সহজ হবে না, সেটিও মানছেন টাইগার পেসার।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমদিন শেষে ৮০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছে ভারত। দ্বিতীয় দিনে অম্বিন ১০২ রানে এবং জাদেজা ৮৬ রানে ব্যাটে নামবেন। চার উইকেট নেয়া হাসান দিন শেষে সংবাদ সম্মেলনে এসে লক্ষ্যের কথা জানান।

বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে যে চারশোর আগে আউট করতে পারলে ভালো হবে। তবে এখন উইকেটে ব্যাটিং করা সহজ হয়ে গেছে। এটা ব্যাটিং ফ্রেন্ডলি। চেষ্টা করছি যেন চাপ সৃষ্টি করা যায়। কাল ওটাই করব।’

‘আমার কাছে মনে হয় বোলিংটা আরেকটু টাইট হতে পারত। আরেকটু গোছানো বোলিং হতে পারত। চেষ্টা করছি যেন আরও ভালো জায়গায় বোলিং করে ব্যাটারদের চাপে রাখা যায়। এখন মোমেন্টামটা ওদের দিকে আছে। চেষ্টা করব যদি আগে আগে উইকেট নিতে পারি, তাহলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ওদের চারশোর আগে আউট করতে পারব।’

ট্যাগ: অশ্বিনচেন্নাই টেস্টজাদেজাটেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫নাহিদবাংলাদেশ-ভারতরোহিতলিড স্পোর্টসশান্তহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি ১, ২০২৬

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ফেব্রুয়ারি ১, ২০২৬

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর নির্বাচনী আপিল খারিজ

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT