চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটকে যেতে পারে রোহিত-কোহলিদের বাংলাদেশ সফর

খবর ভারতীয় গণমাধ্যমে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ০২, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী আগস্টে বাংলাদেশ সফরের কথা ভারতের। টাইগারদের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার সূচি আছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দুদল। সূচিও প্রকাশ হয়েছে। তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি আটকে যেতে পারে, জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।

সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও বেশ কয়েকমাস ধরে শীতল সম্পর্কের বাতাস ভারতের। এরমধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের একজন সাবেক সামরিক কর্মকর্তার একটি সাম্প্রতিক মন্তব্যে। অবশ্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

টাইমস অব ইন্ডিয়ার খবর, ‘অন্তর্বর্তীকালীন সরকারের আস্থাভাজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ এল এম ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখলের প্রস্তাব দিয়েছেন। চীনের সঙ্গে একটি যৌথ সামরিক ব্যবস্থা গঠনেরও আহ্বান জানিয়েছেন। যে কারণে আটকে যেতে পারে সিরিজটি।

চলতি ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণকারী একটি সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, ‘সফর নির্ধারিত এফটিপি সূচির অংশ হলেও এখনও কিছুই চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর নাও হতে পারে। এমন সম্ভাবনাই বেশি।’

আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথা রোহিত-কোহলিদের। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে গড়ানোর কথা। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলার পর তৃতীয়টি গড়ানোর কথা চট্টগ্রামে, ২৩ আগস্ট। ২৬ আগস্ট চট্টগ্রামে প্রথম টি-টুয়েন্টি খেলে পরের দুটি ম্যাচ খেলার কথা মিরপুরে ২৯ ও ৩১ আগস্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইমস অব ইন্ডিয়াবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ধাক্কায় স্বর্ণের দামের বড় পতন

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রপাড়ে সামার বিচ রান অনুষ্ঠিত

জুন ৬, ২০২৬

সাফের ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠী মুক্ত: তথ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারতের ষষ্ঠ শিরোপা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT