ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের একটি বাসায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে ভারত সরকারের সাথে একযোগে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনবারের সংসদ সদস্যের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








