চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ হোন্ডা উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা এনএক্স২০০’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
নতুন হোন্ডা এনএক্স২০০ মডেল উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত চার কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) শনিবার (২০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো অল-নিউ হোন্ডা এনএক্স২০০ ।

অল-নিউ হোন্ডা এনএক্স২০০ চালিত হচ্ছে ১৮৪.৪ সিসি পিজিএম-এফ১ ইঞ্জিনে (১৬.৫ পিএস @ ৮৫০০আরপিএম, ১৫.১ এনএম @৬০০০ আরপিএম)। এতে রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল(এইচএসটিসি), অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, এবং ইউএসবি টাইপ-সি সহ ৪.২ ইঞ্চি পূর্ণ ডিজিটাল টিএফটি ডিসপ্লে। এছাড়াও অল-এলইডি লাইটিং, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং আরামদায়ক সিটিং প্রিমিয়াম ও আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করে। মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকাI

এটি আধুনিক অ্যাডভেঞ্চার-ইনস্পায়ার্ড মোটরসাইকেল, যা রোমাঞ্চপ্রেমী রাইডার, বহুমুখী ব্যবহারকারী এবং দীর্ঘ দূরপথে যাতায়াতকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

হোন্ডার বিশ্বখ্যাত গ্লোবাল অ্যাডভেঞ্চার লাইনআপের শক্তিশালী ডিজাইন, পরিশীলিত ইঞ্জিন পারফরম্যান্স
এবং রাইডার-কেন্দ্রিক প্রযুক্তি থেকে অনুপ্রাণিত এনএক্স২০০ বাংলাদেশের অ্যাডভেঞ্চার ও ট্যুরিং বাইকারদের জন্য
নতুন এক মানদণ্ড স্থাপন করবে।

উদ্বোধন অনুষ্ঠানে জাপান হোন্ডার মোটরসাইকেল ও পাওয়ার প্রোডাক্টস অপারেশনস চিফ অফিসার মিনোরু কাতো হোন্ডার গ্রাহক ও অংশীদারদের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হোন্ডার বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি মোটরসাইকেল উৎপাদনের মাইলফলক এবং ২০১২ সাল থেকে বাংলাদেশ হোন্ডার ৫ লাখ ৫০ হাজার ইউনিট বিক্রির অর্জন তুলে ধরেন।

একইসঙ্গে তিনি জানান, বাংলাদেশ হোন্ডা বর্তমানে হোন্ডার একটি গুরুত্বপূর্ণ গ্লোবাল প্রোডাকশন রিসোর্স হিসেবে স্বীকৃত, যার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে।

Reneta

অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, “হোন্ডার লক্ষ্য হলো সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আধুনিক মোটরযানের মাধ্যমে মানুষের জন্য নিরাপদ ও সহজ যাতায়াতের আনন্দ নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণত বিএইচএল উন্নত ফিচার ও রাইডিং সক্ষমতাসম্পন্ন নতুন মডেল বাজারে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। এসময় তিনি জানান, গ্লোবাল হোন্ডার সহযোগিতায় অল-নিউ এনএক্স২০০ মেক্সিকোতে রপ্তানির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অল-নিউ হোন্ডা এনএক্স২০০গ্লোবাল হোন্ডাহোন্ডা প্রাইভেট লিমিটেড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ বিদেশি ক্রিকেটারকে শুরু থেকেই পাচ্ছে রাজশাহী

পরবর্তী

নতুন ‘স্পাইডার ম্যান’-এর শুটিং শেষে আবেগাপ্লুত নির্মাতা

পরবর্তী
স্পাইডার ম্যান চরিত্রে অভিনেতা ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ‘স্পাইডার ম্যান’-এর শুটিং শেষে আবেগাপ্লুত নির্মাতা

শহীদ শান্তিরক্ষীদের জানাজা শেষে বিমানবন্দরে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সেনানিবাসে রোববার শহীদ ৬ শান্তিরক্ষীর জানাজা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT