চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যে সমীকরণ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে হতশ্রী পারফরম্যান্সের পর বিশ্বকাপে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালের আশা নিয়ে ভারতে পা রাখা সাকিব আল হাসানের দলের স্বপ্ন ভেস্তে গেছে অনেক আগেই। সব হারালেও ভারত আসর থেকে এখনও কিছু পাওয়ার আছে লিটন-শান্তদের। মন্দের ভালো একটাই, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পয়েন্ট টেবিলে আটে থেকে বিশ্বকাপ মিশন শেষ করার ভালো সুযোগ আছে লাল-সবুজ বাহিনীর।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে মাঠেই লড়াই।

আসরে নিজেদের ৯ ম্যাচের ৮টি খেলে ফেলেছে বাংলাদেশ। ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মূল লড়াইটা এখন শ্রীলঙ্কার সঙ্গে। সেই লড়াইটা অবশ্য মাঠের নয়, সমীকরণে। এপর্যন্ত নিজেদের সব ম্যাচ খেলে লঙ্কানদের পয়েন্টও ৪। কিন্তু নেট রানরেটের হিসেবে টেবিলে এগিয়ে আছে বাংলাদেশ। রানরেট বাংলাদেশের -১.১৪২, শ্রীলঙ্কার -১.৪১৯।

এক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করবে বাংলাদেশ। হারলেও আশা শেষ হবে না। টাইগারদের সেক্ষেত্রে অবশ্যই কম ব্যবধানে হারতে হবে। কারণ তখন বাংলাদেশের হিসাবটা হবে লঙ্কানদের সঙ্গে রানরেটে।

আগে ব্যাট করতে নেমে অজিরা যদি ৩৬০ রানের বেশি তোলে, জবাবে লিটনদের অন্তত ২০০ রান করতে হবে। অন্যদিকে বাংলাদেশ যদি আগে ব্যাট করতে নেমে ২০০-এর বেশি করতে পারে, সেটি ২৩ ওভারের আগে তাড়া করতে দেয়া যাবে না অজিদের। তাতে লঙ্কানদের চেয়ে নেট রানরেটে এগিয়ে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে টিম টাইগার্স। সঙ্গে পাকিস্তানে হতে চলা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটও নিশ্চিত হবে চণ্ডিকা হাথুরুসিংহের দলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টসসাকিবহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT