এভিয়েশন শিল্পে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ একটি সম্ভাবনার নাম, এই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৮তম ডিজিসিএ’র উদ্বোধন করে প্রতিমন্ত্রী বাংলাদেশকে এ অঞ্চলের সিভিল এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন।






