চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজে বড় বাধা বাজেট স্বল্পতা

রিয়াজুল ইসলাম শুভ রিয়াজুল ইসলাম শুভ
৬:০০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য নির্মাণ শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছর আগে প্রায় ৯৮ কোটি টাকা বাজেট বরাদ্দ রেখে শুরু হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাজেট স্বল্পতার কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

মাঠ উন্নয়ন, গ্যালারিতে শেড নির্মাণ, গ্যালারিতে চেয়ার স্থাপন, আন্তর্জাতিক ও স্থানীয় খেলোয়াড়দের সাজঘর আধুনিকায়ন, ফ্লাডলাইট, সিসিটিভি ক্যামেরা, জেনারেটর, এলইডি জায়ান্ট স্ক্রিন, নতুন অ্যাথলেটিকস ট্র্যাক, ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড, মিডিয়া সেন্টার, টিকিট কাউন্টার, ডোপ টেস্ট রুম, চিকিৎসা কক্ষ, ভিআইপি বক্স, প্রেসিডেন্ট বক্স, টয়লেট উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম, সাব-স্টেশন সরঞ্জাম, এসি ও সৌর প্যানেল সরবরাহের তালিকা আছে স্টেডিয়াম সংস্কারের প্রস্তাবনার মধ্যে।

বৃহস্পতিবার স্টেডিয়ামে ঢুকে মাঠে চোখ রাখলে অধিকাংশ জায়গায় মরা ঘাসের দেখা মেলে। ঘাস বুননের কাজ পুরোদমে চলছে। মাঠকে সবুজে ভরা বানাতে নিয়মিত পানি ঢালা হচ্ছে।

Banglabid

চারপাশের অ্যাথলেটিকস ট্র্যাক বসানো না হলেও শেষ হয়েছে পিচ ঢালাই। গ্যালারির পুরনো আসনগুলো উপড়ে ফেলার কাজ অনেকাংশে শেষ। প্রেসবক্স এবং টয়লেটের কাজ এখনো বাকি। এখানে-ওখানে মাটির স্তূপ। চারিদিকে তাকালে বোঝা যায় বহুকিছু হতে বাকি এখনও।বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সুকুমার সাহা চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘নির্ধারিত সময়ের ভেতর কোনোভাবেই স্টেডিয়াম সংস্কার কাজ শেষ করা সম্ভব নয়। বরাদ্দকৃত বাজেটের ভেতর ২০২১-২২ অর্থবছরে ২৪ কোটি টাকা ছাড় দেয়া হয়েছিল। চলতি অর্থবছরে ১০ কোটি টাকা দেয়ার কথা রয়েছে। এরমধ্যে সাড়ে ৪ কোটি টাকা পাওয়ার অপেক্ষা। অর্থাৎ, ৩৪ কোটি টাকায় পুরো কাজ শেষ করা যাবে না।’

‘মাঠ এবং ড্রেসিংরুমের কাজ সম্পন্ন হলেই আমরা বাফুফেকে তা হস্তান্তর করব। তবে বাকি যেসব অংশে কাজ অবশিষ্ট থেকে যাবে, সেগুলো আমাদের অধীনে থাকবে।’বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য বাজেট স্বল্পতা. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

দেশের প্রধান এই ক্রীড়াভেন্যুটির অর্থ ছাড়ে কেনো এত বিলম্ব, সেটিও জানালেন সুকুমার সাহা। বললেন, ‘আমরা তাদের সাথে মিটিং করেছি। ওনারা বিষয়টি উপলব্ধি করতে পারছেন। সীমাবদ্ধতার জায়গা আছে বলেই এমনটি হচ্ছে। আমাদের পক্ষ থেকে পরিকল্পনা কমিশনেও বিস্তারিত জানানো হয়েছে।’স্টেডিয়ামের মাঠে একজন শ্রমিক ঘাস কাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৮ কোটি টাকা বাজেট বরাদ্দ থাকলেও এই পরিমাণ অর্থে সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক। তার মতে, ‘বর্তমানে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়াতেই বাজেট বাড়াতে হবে। সবমিলিয়ে সংস্কার কাজে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হতে পারে।’

‘গ্যালারিতে শেড এবং ফ্লাডলাইটে অনেক অর্থ ব্যয় হবে। ফুটবল ফেডারেশন আগের পুরনো মডেলের ফ্লাডলাইটের বদলে এলইডি প্রযুক্তির ফ্লাডলাইট চাইছে। টাকার স্বল্পতার কারণে শেড আর ফ্লাডলাইটের জন্য আমরা দরপত্র আহ্বান করছি না। ফ্লাডলাইটের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ ছিল। এখন তা বেড়ে ৪০ কোটিতে দাঁড়াবে। হাতলযুক্ত চেয়ারগুলো বিদেশ থেকে চলে এসেছে। আর গ্যালারিতে যেসব চেয়ার স্থাপন হওয়ার কথা, তাতে সময় লাগবে।’বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে ক্ষতিগ্রস্ত ঘাসের জমি, বাজেটের অভাবে সংস্কার বাধা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রীড়া পরিষদের প্রশাসক মোহাম্মদ মোবারক করিম লিটন চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘স্টেডিয়ামের শেড জার্মানি থেকে কেনার পর ব্যাংককে সেলাই কাজ চলবে। সেলাই শেষে শেডগুলো দেশে আনা হবে।’

সংশোধিত বাজেট মিললেও প্রস্তাবিত সময়ে সংস্কার কাজ শেষ হবে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবলবঙ্গবন্ধু স্টেডিয়ামবাফুফেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিটিশ রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের গল্প এবার বইয়ের পাতায়

পরবর্তী

বিদায়ী ভাষণে যা বললেন রাষ্ট্রপতি

পরবর্তী
রাষ্ট্রপতি বিদায়ী ভাষণে বক্তব্য দিচ্ছেন, পাশে সেনা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায়ী ভাষণে যা বললেন রাষ্ট্রপতি

ক্রিকেটে উইকেটের জন্য মাঠের পরিস্থিতি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: ডিআরএস প্রযুক্তি আছে, জনবল নেই

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT