চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন ইংলিশ অলরাউন্ডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মার্চে বাংলাদেশে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। দল ঘোষণার সময়ই খেলোয়াড় সংকটে ছিল ইসিবি। পিএসএল ও নিউজিল্যান্ড সিরিজের কারণে পাওয়া যায়নি অন্তত ১৫ জন নিয়মিত ক্রিকেটারকে। তরুণদের নিয়ে আসার অপেক্ষায় জস বাটলার। সেই দলেও চোটের হানা। সাইড স্ট্রেন্থের চোটে সাদা বলের সফরটি থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার টম অ্যাবেল।

বাংলাদেশ সিরিজেই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন ২৯ বর্ষী অ্যাবেল। সফরে দুই ফরম্যাটের দলেই ছিল তার নাম। এই সফরেই অভিষেক হওয়ার সুযোগ ছিল ডানহাতি পেস-অলরাউন্ডারের। শ্রীলঙ্কা এ-দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে বোলিং করার সময় চোটে পড়েছেন। যেটা কাল হল।

সমারসেটের অধিনায়ক অ্যাবেল। চোট জটিল হওয়ার কারণে চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। তার বদলি হিসেবে কাউকে নিচ্ছে না ইংল্যান্ড। উইল জ্যাকস নিউজিল্যান্ড সিরিজে দ্বিতীয় টেস্টে একাদশে না থাকলে বাংলাদেশে আসতে পারেন।

অ্যাবেলের চোট নিয়ে সমারসেট পরিচালক অ্যান্ডি হুরি বলেছেন, ‘তাকে বেশ কয়েক মৌসুম দেখেছি। সে ভালো খেলে, দলে ডাক পাওয়ার সময়ে এমন চোট পাওয়া তার জন্য অবিশ্বাস্যভাবে হতাশাজনক।’

‘আমরা এখন তার খেলায় ফিরে আসার অপেক্ষা করবো। এই সময়টাতে প্রয়োজনীয় সকল বিষয় নিশ্চিত করার দিকে মনোনিবেশ করব।’

১ মার্চ মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ, মিরপুরেই। সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে, ৬ মার্চ। ৯ মার্চ চট্টগ্রামে তিন টি-টুয়েন্টির সিরিজ শুরু হবে। ১২ ও ১৪ মার্চ শেষ দুই ম্যাচ মিরপুরে। এরপর ঢাকা ছেড়ে যাবে বাটলারের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাবেলবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT