প্রবাস সংবাদ

প্রবাসীদের কথা শুনতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের বহিরঙ্গন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ভবন, বাংলাদেশের পতাকা উড়ছে, গাড়ি পার্কিং রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মোঃ মোশারফ:  কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, পরামর্শ বা যে কোনো মতামত জানতে গণশুনানির আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি মাসের দ্বিতীয় রোববার দেশটির মিসিলায় দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের উপস্থিতিতে এ গণশুনানি হবে বলে জানান রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। গত মঙ্গলবার দূতাবাসে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

গত ৫ অগাস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতেও কাজ করছে দূতাবাস। এছাড়া কুয়েতের সঙ্গে বাংলাদেশের ব্যবসাবাণিজ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, সাংবাদিকদের মধ্যে মঈন উদ্দিন সরকার সুমন, আহ জুবেদ, আল-আমিন রানা, সাদেক রিপন, মোহাম্মদ হেবজু মিয়া ও মহসিন পারভেজ প্রমুখ।

বিষয়:কুয়েত গণশুনানি প্রবাসী বাংলাদেশ দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…