বাংলাদেশের জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের কোন পছন্দ নেই বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্র দূতাবাসের বিশেষ আয়োজনে যুক্ত হয়ে রাষ্ট্রদূত বলেন, তারা কোন দলের পক্ষ নেয় না। তবে নির্বাচন আন্তর্জাতিক মানের হবে বলে আশা করেন তিনি। র্যাবের নিষেধাজ্ঞার কারণে দু’দেশের সম্পর্ক নষ্ট হবে না জানিয়ে তিনি বলেন, র্যাবের নিষেধাজ্ঞায় বাংলাদেশের বিষ্ময় দেখে তারাই বিষ্মিত।






