বাংলাদেশ

রাজনৈতিক সহিংসতা নিয়ে ইইউ’র উদ্বেগ

অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পতাকা লন্ডনের পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় ইউনিয়নের পতাকা লন্ডনের পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে উড়ছে, আকাশ মেঘাচ্ছন্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের একটি টুইটে বলা হয়েছে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ।

পোস্ট করা ওই টুইটে বলা হয়: কূটনৈতিক শিষ্টাচারের সাথে সামঞ্জস্য রেখে ইইউ এবং সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত। বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে এবং আগামী সংসদ নির্বাচনের সময় অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে ইইউ উদ্বেগ প্রকাশ করেছে।

ইতিমধ্যেই ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে এবং নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন উক্ত টুইটটি পোস্ট করেছেন।

১৫ সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ২০০৮ সাল থেকেই এই দিবসটি সারা বিশ্বে পালন করা হচ্ছে।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…