চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতে হতে চলেছে এক আঁটসাঁট বিশ্বকাপ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
দুবাই শহরের আকাশে উজ্জ্বল আলো ও ভবনসমূহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠতে চলেছে ২০২৪ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের। রাত পোহালেই উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ম্যাচ ঘিরে নেই তেমন কোনো উত্তেজনা, ভেন্যুর আশেপাশের অঞ্চলেও নেই দর্শক ভিড় কিংবা উচ্ছ্বাস।

শারজায় দর্শকদের জন্য টিকিটের দামও রাখা হয়েছে হাতের নাগালে। টিকিট মিলবে দেড় ডলারেরও কম মূল্যে। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় ১৬৫ টাকায় মিলবে মেয়েদের বিশ্বকাপের টিকিট। সবচেয়ে দামি টিকিটের মূল্য ধরা হয়েছে ৯৫ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১১ হাজার টাকা। ১৮ বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।

অথচ ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ১৬০০ ডলারে বিক্রি হয়েছিল টিকিট। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ টাকা।

Banglabid

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ গড়ানোর কথা ছিল বাংলাদেশে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে আসর সরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে হতে চলেছে। যদি বাংলাদেশে হতো এবারের বিশ্বকাপ, ‘চার-ছক্কা-হৈ-হৈ-তে’ মেতে উঠত সিলেটের স্টেডিয়াম। যা বিশ্বকাপের জন্য দারুণ একটি প্রাপ্তিও হতো। আইসিসির কোনো ইভেন্ট হয়েও প্রথমবারের মতো এতোটা ম্যাড়ম্যাড়ে হতে চলেছে এবারের বিশ্বকাপ।

তবে ছেলেদের সঙ্গে মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে গত দশ বছরে বেড়েছে প্রতিযোগিতা। যা আগ্রহ বাড়াচ্ছে ভক্ত-সমর্থকদের।

লিগপর্বের ২০টি ম্যাচ গড়াবে শারজায় ও দুবাইতে। ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ অক্টোবর প্রথম সেমিফাইনাল দুবাইতে ও ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে শারজায়। ২০ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিদুবাইবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪শারজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থী আনাস হত্যায় শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে ট্র‍্যাইব্যুনালে অভিযোগ

পরবর্তী

ইরানের ইসরায়েলবিরোধী গোয়েন্দা ইউনিটের প্রধানই মোসাদ এজেন্ট

পরবর্তী
ইরানের গোয়েন্দা প্রধানের বক্তৃতা, সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের ইসরায়েলবিরোধী গোয়েন্দা ইউনিটের প্রধানই মোসাদ এজেন্ট

Construction workers wearing safety gear working at site with dollar bills overlay. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী আয় বাড়ল ৮০ শতাংশ

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT