ক্রিকেট

যে কারণে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন না হেরাথ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সাথে অনুশীলনরত ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সাথে অনুশীলনরত ক্রিকেটাররা, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন সংস্করণে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী সপ্তাহে রওনা হবে দল। সফরে জাতীয় দলের অংশ হচ্ছেন না স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হেরাথের ছুটি আগেই মঞ্জুর করেছে। কেনো তাকে এই সময়ে ছুটি নিতে হল সেই কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বাংলাদেশ ছাড়ার আগে শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার হেরাথ ৩২ জন স্পিনারকে নিয়ে চার দিনের ক্যাম্প শুরু করেছেন মিরপুরে। এ প্রসঙ্গে কথা বলার সময় জালাল ইউনুস জানালেন হেরাথের ছুটি নেয়ার কারণ।

সোমবার মিরপুরের বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কোচদের নিয়ে কাজের পরিকল্পনা আগেরই ছিল। হেরাথ ওয়েস্ট ইন্ডিজে যেতে পারছে না তার একটা ব্যক্তিগত কাজের জন্য। ওকে অস্ট্রেলিয়া যেতে হবে, সেখানে থাকতে হবে। ইমিগ্রেশনের একটা ব্যাপার আছে।’

‘ওয়েস্ট ইন্ডিজ যেতে পারছে না, তাই বলেছে আমি এখানে কিছুদিন সময় দিবো। এই সময়টা আমরা কাজে লাগাতে চাচ্ছিলাম। এজন্য খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্পিন ক্যাম্পের ব্যবস্থা করা। সেটা তাকে দিয়েই করেছি। জেমি সিডন্সও (ব্যাটিং কোচ) এভেইলেবল ছিল। ও এখান থেকে সরাসরি ইংল্যান্ড হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবে।’

বিষয়:বাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টসস্পিন বোলিং কোচহেরাথ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…