চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সংস্করণে বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

কোচিং দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে তুলেছিলেন অনেক উপরে। তিনি চাকরি ছাড়ার পর প্রত্যাশিত ফল পায়নি জাতীয় দল। ছিল ভালো-মন্দের মিশেল। নতুন সম্ভাবনার আশা জাগিয়ে আবারও টাইগার ক্রিকেটে যুক্ত হলেন চণ্ডিকা হাথুরুসিংহে।

পুরনো কর্মস্থলে হাথুরু ফিরছেন আগামী মাসেই। মঙ্গলবার দুপুরে তিনি নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়ার পরই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। আনুষ্ঠানিক ঘোষণা এলো সন্ধ্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লঙ্কান কোচকে দ্বিতীয় দফায় দায়িত্ব দেয়ার কথা।

১ ফেব্রুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহে। এর আগে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন। তার অধীনে টাইগাররা পেয়েছিল বেশকিছু বড় সাফল্য।

পুরনো কর্মস্থলে নতুন দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হাথুরুসিংহে। বিসিবির বিজ্ঞপ্তিতে দিয়েছেন প্রতিক্রিয়া, ‘আরও একবার বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া বড় সম্মানের ব্যাপার।’

‘আমি বাংলাদেশের মানুষের উষ্ণতা পছন্দ করি, যখনই এই দেশে যাই সেখানকার সংস্কৃতি পছন্দ করি। আবারও খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। তাদের সাফল্য উপভোগ করতে চাইছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চণ্ডিকা হাথুরুসিংহেবাংলাদেশ ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT