‘জাপান আন্তর্জাতিক ইয়ুথ সামিটে’ বাংলাদেশের রাগীব হাসান

জাপান আন্তর্জাতিক যুব সম্মেলন ২০২৩ এর ছবি, যেখানে বাংলাদেশের প্রতিনিধি রাগীব হাসান অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা নিয়ে গ্লোবাল ইয়ুথ এম্বাসেডর এর আয়োজনে ‘জাপান আন্তর্জাতিক ইয়ুথ সামিট ২০২৩’ এর বাংলাদেশ কান্ট্রি এম্বাসেডর হলেন ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাগীব হাসান।
‘টেকসই উন্নয়ন আবিষ্কারে বিশ্বব্যাপী তারুণ্যের ভূমিকা’ এই প্রতিপাদ্য নিয়ে মূল আলোচনা অনুষ্ঠান এর মাধ্যমে জাপানে ই সম্মেলন শুরু হবে।
আগামী আগস্ট মাসে জাপানের কোবে শহরে অনুষ্ঠিত আন্তজার্তিক এই সম্মেলনে বিশ্বের ৩৫টি দেশের ইয়ুথ এম্বাসেডররা অংশ নেবেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ভারত, ফিলিপাইন, পাকিস্তান, আফগানিস্তান, থাইল্যান্ড, নেপাল, সাউথ আফ্রিকা, ঘানা ও যুক্তরাজ্যসহ অন্যান্য আরও দেশ।
জাপান আন্তর্জাতিক ইয়ুথ সামিটের বাংলাদেশ এম্বাসেডর রাগীব হাসান জানান, এত বড় একটি আয়োজনে নিজ দেশেকে আন্তজার্তিক বিশ্বের কাছে তুলে ধরা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশি তরুণদের টেকসই উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরাই হবে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য।







