চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভারতের সাথে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে আসরে প্রথম জয় তুলেছে অধিনায়ক রাহবার ওয়াহেদ খানের বাহিনী। দুটি গোল করেছেন মঈন আহমেদ, একটি করে গোলের দেখা পেয়েছেন ফয়সাল হোসেন ও কাজী ইব্রাহিম।

ব্যাংককের ননথাবুড়ি স্টেডিয়ামে প্রথমে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধের পঞ্চম মিনিটে রাহবার মাঝমাঠ থেকে লং বল দেন গোলমুখে। মঈন আহমেদ দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান। ভুটান গোলকিপার বল বুঝতেই পারেননি, বাংলাদেশ এগিয়ে যায়।

বাংলাদেশের দ্বিতীয় গোল আসতে সময় লাগে আরও পাঁচ মিনিট। ১০ মিনিটে ভুটানের অর্ধ থেকে দলটির এক খেলোয়াড় সতীর্থকে বল বাড়ানোর চেষ্টা করেন, শটের পর তা নিয়ন্ত্রণে নেন প্রথম গোলদাতা মঈন। জোরাল শটে ভুটান গোলকিপারের পা গলে দ্বিতীয় গোল আনেন তিনি, বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে, ওই ব্যবধানে বিরতিতে যায়।

বিরতির পর ভুটানের ভিন্ন রুপ দেখা যায়। বেশ খানিকটা আক্রমণ দেখা যায় দলটির থেকে। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে কর্নারের থেকে আসা বাঁকানো শটে বল জালে জড়ায় ভুটান, ব্যবধান দাঁড়ায় ২-১। খানিকটা ঝিমিয়ে পড়া বাংলাদেশের খেলোয়াড়রা আবারও ব্যবধান বাড়াতে চেষ্টা করতে থাকেন।

দ্বিতীয়ার্ধে ৩৪ মিনিটে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। এবার গোল করেন ফয়সাল হোসেন, হয় ৩-১। পরের মিনিটে আবারও বাংলাদেশের গোল। এবার রাহবার খানের অ্যাসিস্টে গোল করেন কাজী ইব্রাহিম আহমেদ। ৪-১ করে মাঠ ছাড়ে লাল-সবুজের দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডবাংলাদেশভুটানমঈনরাহবারলিড স্পোর্টসসাফসাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলশান লেকের পরিবেশ রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT