চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় গণভোট প্রচারে যুক্ত হলো বাণিজ্যিক ব্যাংকগুলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

বাণিজ্যিক ব্যাংকগুলোকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা তৈরির নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে সোমবার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে এ বিষয়ে শুধু মৌখিক নির্দেশনা থাকায় আপত্তি জানিয়েছিলেন ব্যাংকাররা। তারা লিখিত নির্দেশনার দাবি জানালে এবার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের সব শাখার সামনে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবসমূহের ওপর অনুষ্ঠিতব্য গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্যানার টানাতে হবে। এ জন্য প্রতিটি শাখা ও উপশাখার দৃষ্টিনন্দন স্থানে দুটি খাড়া ব্যানার প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ৫ জানুয়ারি ২০২৫ তারিখে দেওয়া নির্দেশনার আলোকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণকে অবহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার আহ্বান জানান। কয়েকটি ব্যাংক তখনই তা বাস্তবায়ন শুরু করলেও কিছু ব্যাংক লিখিত নির্দেশনা ছাড়া এ ধরনের প্রচারণায় অংশ নেবে না বলে জানায়। ওই দাবির পরিপ্রেক্ষিতেই এবার প্রজ্ঞাপন জারি করা হলো।

গত সপ্তাহে রাজধানীর সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের একাধিক শাখায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণামূলক ব্যানার দেখা গেছে। ব্যানারগুলোতে লেখা ছিল- ‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন। দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে?’

Reneta

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে মোট ১২টি বিষয়ে সচেতনতা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত নমুনা ব্যানারের ছবিও সংযুক্ত করা হয়েছে।

পরামর্শগুলোতে বলা হয়েছে- সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না; সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে; বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন; কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না; সংসদে নারীর প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়ানো হবে।

এ ছাড়া ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব, বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা, মৌলিক অধিকার সম্প্রসারণ (ইন্টারনেট সেবা কখনো বন্ধ না করার নিশ্চয়তা), দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানে সীমাবদ্ধতা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভোটজনসচেতনতাজুলাই জাতীয় সনদ ২০২৫প্রজ্ঞাপনবাণিজ্যিক ব্যাংকবাংলাদেশ ব্যাংকব্যাংকিং খাতরাজনৈতিক খবরসংবিধান সংস্কারহ্যাঁ ভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT