চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসুমের জোড়া আঘাত, ফের বৃষ্টিতে বন্ধ খেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে প্রথম ওয়ানডেতে হানা দিয়েছিল বৃষ্টি। খেলা বন্ধ ছিল দুই ঘণ্টার কাছাকাছি। ওভার কমিয়ে ৪২ ওভারে নামিয়ে আনা হয় লড়াই। ৩৩.৪ ওভার শেষে দ্বিতীয় বারের মত বৃষ্টি হানা দেয়। বৃষ্টির আগে মোস্তাফিজের ৩ উইকেট ও নাসুমের জোড়া আঘাতে নিউজিল্যান্ডের পাঁচ ব্যাটারকে ফিরিয়েছে টিম টাইগার্স।

প্রথম দফায় বৃষ্টি বাধা কাটিয়ে ফের লড়াই গড়ালে কিউই ব্যাটিং লাইনআপে জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। দুই টপঅর্ডার ব্যাটারকে হারিয়ে কিছুটা ধীর গতিতে হেঁটেছিল সফরকারী দলটি। পরে উইল ইয়াং ও হেনরি নিকোলস জুটিতে ঘুরে দাঁড়ালেও ফের আঘাত হানেন মোস্তাফিজ, ফেরান নিকোলসকে। এরপর নাসুম ফেরান উইল ইয়াং ও রাচিন রবীন্দ্রকে।

মিরপুরে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বৃষ্টি নামার আগে সফরকারীদের সংগ্রহ ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান। ক্রিজে আছেন টম ব্লান্ডেল (৮ ) ও কোল ম্যাকনকি (৮)।

Banglabid

বৃহস্পতিবার সকাল থেকে মিরপুরের আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। মেঘের আনাগোনা থাকলেও নামেনি বৃষ্টি। টসের পর শুরু হয়েছিল খেলা। ২২ মিনিট পর নামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সে কারণে বন্ধ হয়ে যায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বৃষ্টির আগে কিউইদের সংগ্রহ ছিল ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান। বৃষ্টিতে ওভার কেটে খেলা হবে ৪২ ওভার করে।

দু’ঘণ্টা পর ফের গড়ায় লড়াই। খেলায় ফিরে টাইগারদের সাফল্য এনে দেন মোস্তাফিজ। ৬.১ ওভারে উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে ফিরে যান ফিন অ্যালন। ২০ বলে ৯ রান করেন কিউই ওপেনার। অষ্টম ওভারে ফের বলে এসে চাঁদ বোসকে ফেরান মোস্তাফিজ। ৩ বলে ১ রান করে সোহানের হাতে ধরা দিয়ে ফেরেন বোস।

এরপর ৯৭ রানের জুটি গড়েন উইল ইয়াং ও হেনরি নিকোলস। ২৭.৫ ওভারে দলীয় ১১৩ নিকোলসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোস্তাফিজ। রিভিউ নিয়েও সে যাত্রায় রক্ষা হয়নি কিউই টপঅর্ডার ব্যাটারের। ৫৭ বলে ৪৪ রান করেন।

Reneta

৩০তম ওভারে ১২৩ রানে জোড়া আঘাত হানেন নাসুম আহমেদ। ওভারের দ্বিতীয় বলে এগিয়ে এসে খেলতে যান ইয়াং। বলের লাইন মিস করায় স্টাম্পিং এর শিকার হন তিনি। ৯১ বলে ৫৮ রান করে ফেরেন কিউই ওপেনার। দুই বল পরেই রাচিন রবীন্দ্রকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম। আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ডমিরপুরমোস্তাফিজলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT