চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিশ্বকাপজয়ী মদন লাল চান হারমানপ্রীতের শাস্তি হোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর অসংলগ্ন আচরণ করেন। সেজন্য আইসিসি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাকে যে শাস্তি পেতে হচ্ছে, সেটা জানিয়েছে ভারতের গণমাধ্যম। অশোভন আচরণ ও কথার জন্য এবার কৌরের শাস্তি চাইলেন একজন ভারতীয়ও। দেশটির বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল চান হারমানপ্রীতের কঠোর শাস্তি। তাদের নারী দলের সাবেক অধিনায়ক আনজুম চোপড়াও ঘটনার সমালোচনা করেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড যেন হারমানপ্রীতকে শাস্তির আওতায় আনে এমন চান ৭২ বর্ষী মদন লাল। ১৯৮৬ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জেতা ডানহাতি বোলার টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশ নারী দলের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ ছিল খুবই দুঃখজনক। খেলার চেয়ে সে বড় নয়। তিনি ভারতীয় ক্রিকেটে বদনাম বয়ে এনেছেন। বিসিসিআইয়ের উচিত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া।’

মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে মাঠে মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছিলেন ভারত অধিনায়ক হারমানপ্রীত। পরে পুরস্কার বিতরণীর মঞ্চে নানা ধরনের অখেলোয়াড়ি আচরণের সঙ্গে করেন আম্পায়ারের কড়া সমালোচনা।

ভারতের সংবাদ মাধ্যমে খবর, হারমানপ্রীতের মাঠের কার্যকলাপের জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন তার জন্য ২৫ শতাংশ মিলিয়ে মোট ৭৫ শতাংশ জরিমানা করা হবে।

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অনাস্থার জন্য দুটি ডিমেরিট পয়েন্ট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য আরেকটি ডিমেরিট পয়েন্টসহ মোট ৩ ডিমেরিটও যুক্ত হচ্ছে তার নামের পাশে। তবে অফিসিয়ালি শাস্তির কথা এখনও জানায়নি আইসিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবাংলাদেশবিসিসিআইভারতমান্দানালিড স্পোর্টসহারমানপ্রীত
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT