চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের যে প্রচেষ্টা ছিল, তা দশে দশ: পিটার বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০তে হেরেছে বাংলাদেশ। সে তুলনায় আজারবাইজানের বিপক্ষে বেশ গোছালো ফুটবল খেলেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণারা চাকমারা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে চেষ্টার কোনো কমতি ছিল না পিটার বাটলারের শিষ্যদের। তাদের সেই প্রচেষ্টারই প্রশংসাও করলেন কোচ। 

ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ফিফা টেবিলে ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে পিছিয়ে পড়ে মারিয়া মন্দার গোলে সমতায় ফিরলেও শেষপর্যন্ত পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে ঋতুপর্ণা-মনিকাদের।

শিষ্যদের দশের মধ্যে কত নম্বর দেবেন কোচ? জবাবে বাটলার বলেছেন, ‘নম্বর দেয়ার ক্ষেত্রে আমি আসলেই খুব খারাপ। এক্ষেত্রে আমি কখনই উদার নই। কেননা, আমি সবসময় আরও বেশি চাই। আমি মনে করি, পরিকল্পনা বাস্তবায়নে মেয়েদের যে প্রচেষ্টা ছিল, তা দশে দশ।’

‘আমরা যে দলটার বিপক্ষে খেললাম, পেশাদার পর্যায়ে তারা প্রতিদিন, প্রতি সপ্তাহে খেলে। তাদের বিপক্ষে ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক নেয়ার আছে আমাদের। যদি আপনারা প্রচেষ্টার কথা বলেন, আমি মেয়েদের দশে দশ দেব। যদি আপনারা মানের কথা বলেন, তাহলে সম্ভবত পাঁচ-ছয় দেব, খুব উদার হলে সাত দেব।’

এ নিয়ে টানা চার ম্যাচ হারল বাংলাদেশ। তবে ম্যাচের ফলের চেয়ে আগামী মার্চের মেয়েদের এশিয়ান কাপ সামনে রেখে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের আরও ঝালিয়ে নেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন বাটলার।

‘যদি সম্ভব হয়, মেয়েদের এশিয়ান কাপ শুরুর আগ পর্যন্ত আমি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাইব। যদি আমরা হারিও, তবু সেখান থেকে আমরা কিছু শিখব। এই মেয়েরা সাফের টুর্নামেন্ট খেলতে অভ্যস্ত, সাফের মান ভয়ানক বাজে। এটি উঁচু মানের নয়। আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এএফসি এশিয়ান পর্যায়ে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজারবাইজানঋতুপর্ণাপিটার বাটলারবাংলাদেশমনিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT