দুই দশকের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টেস্টের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশকে টেস্টে কত রেটিং দেবেন সেটিরও জবাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে প্রথম টেস্ট। বুধবার প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন কামিন্স।
বাংলাদেশকে রেটিং দেয়া বিষয়ে বলেছেন, ‘ঠিক নিশ্চিত নই। এ প্রশ্নই হয়তো সপ্তাহ দুয়েক পর জিজ্ঞেস করতে পারেন। তখন আমার আরও কিছু বলার থাকবে। কিন্তু হ্যাঁ, তারা এমন একটা দল যাদের বিপক্ষে আইসিসি ইভেন্টে খেলতে নামলে বেশ নার্ভাস লাগে, কারণ তাদের দলে কিছু বড় মাপের খেলোয়াড় আছে।’
টাইগার পেসার ইবাদত হোসেনের জন্য কামিন্সের কোন বার্তা আছে কিনা, এমন প্রসঙ্গে অজি দলনেতা হেসে বলেছেন, ‘ঠিক তেমন কিছু না, না।’








