চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিমালয়ের দুর্গম চূড়ায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

বাংলাদেশের ক্লাব বিএমটিসির দুই অভিযাত্রী এম এ মুহিত এবং কাজী বিপ্লব হিমালয়ের ২০ হাজার ৩’শ ফুট উঁচু দুর্গম চূড়া ‘ফার্চামো’তে সফলভাবে আরোহণ করেছেন। এই প্রথম কোন বাংলাদেশি হিমালয়ের দুর্গম ফার্চামো চূড়ায় আরোহণ করলেন।

‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে, এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে নেপালের রোলওয়ালিং হিমালয় অঞ্চলে ‘ফার্চামো’ পর্বতশিখরে  সফলভাবে পৌঁছেছেন বাংলাদেশের দুইজন পর্বতারোহী। ‘ফার্চামো’ পর্বত চূড়ায় এর আগে আর কোনো বাংলাদেশি অভিযাত্রী পৌঁছাতে পারেননি।

অভিযানের দলনেতা এম এ মুহিত জানান, ‘২৬ অক্টোবর আমরা রামেছাপ এয়ারপোর্ট থেকে লুকলার উদ্দেশ্যে বিমানে চড়ি। ওইদিনই আমরা পৌছাই এভারেস্ট অঞ্চলের প্রবেশ দ্বার খ্যাত হিলারি তেনজিং এয়ারপোর্টে। সেদিন আমরা ট্রেকিং শুরু করি। বিকেলে পৌছাই মঞ্জো । ২৭ তারিখ আমরা যাই নামচে বাজার।। ২৮ তারিখ ছিলো বিশ্রাম। ২৯ তারিখ পৌছাই থামে। ৩০ রেস্ট ডে ছিলো। ৩১ তারিখ থ্যাংবো। ১ নভেম্বর আমরা ৪,৮০০ মিটার উচুঁ বেসক্যাম্প পৌছাই।’

তিনি বলেন, ২ তারিখে আমরা ৫ হাজার ৭’শ মিটার উচু তাশি ফুক হাই ক্যাম্পে যাই। হাইক্যাম্প থেকে ১০০ মিটার নীচে দলের সদস্য নিম্নির শরীর খারাপ করতে থাকে। পরে প্রধান শেরপা দাওয়া তেনজিং তাকে নিয়ে ফিরে যান। চিরিং ওয়াংচু শেরপা, ফুর কাঞ্চা শেরপা আমাদের সাথে হাই ক্যাম্পে যান। হাইক্যাম্প পৌছাতে দুপুর হয়ে যায়। ৩ নভেম্বর রাত সাড়ে তিনটায় হেডটর্চের আলোয় আমরা চূড়ার উদ্দেশ্যে রওনা দেই। আধ ঘণ্টা পরে ক্র্যাম্পন পয়েন্টে পৌঁছায় এবং মেইন রোপে দেড় ঘণ্টা থাকি।

মুহিত জানান, আমরা এগিয়ে যেতে থাকি। দীগন্তে ভোরের লাল আভা দেখার সময় ফ্রিক্সড রোপে আমরা জুমার লাগিয়ে আরোহণ শুরু করি। তিনটি কঠিন জায়গায় ১০০ মিটার দড়ি লাগানো ছিলো। জায়গাগুলো ৮০ থেকে ৯০ ডিগ্রি খাড়া ছিলো। ৬টার সময় জুমার শুরু করি যা শেষ হয় সকাল ৯টার দিকে। এরপর আমরা বাংলাদেশের লাল সবুজ পতাকা চূড়ায় উড়িয়ে দেই।

২০ হাজার ৩’শ ফুট উঁচু ‘ফার্চামো’ পর্বতশিখর এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে নেপালের রোলওয়ালিং হিমালয় অঞ্চলে অবস্থিত। এই অভিযানের দলনেতা এম এ মুহিত দুই বার এভারেস্ট আরোহণ করেছেন। ‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করছে ইসপাহানি টি লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০% ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা বিমান টিকিট দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারেস্ট জয়ীএম এ মু‌হিতপর্বত আরোহণফার্চামোহিমালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত হবে: অ্যাটর্নি জেনারেল

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে মিরপুরে সড়ক বন্ধ

জুন ৭, ২০২৬

কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট রামিসার বাবা

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

”সরকারের ১০০ দিন আশাব্যঞ্জক হলেও সুশাসন উদ্বেগজনক”

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT