আগামী ২৪ জুন কম্বোডিয়ায় অনুষ্ঠেয় মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৩ প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। টিনএজ তরুণীদের জন্যে আয়োজিত আন্তর্জাতিক এ সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে এক জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শত প্রতিযোগিকে পেছনে ফেলে মিস টিন ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাচিত হয়েছেন ঢাকার নুসরাত মেঘলা






