চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল ঘোষণার বাড়তি সময় পেল ‘চোটজর্জর’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এক ম্যাচে তিন ক্রিকেটারের চোট! পুরনো চোট কাটিয়ে ফেরার গ্রিন সিগন্যাল এখনও পাননি আরও তিন। টি-টুয়েন্টির গুরুত্বপূর্ণ ছয় ক্রিকেটারকে নিয়ে অনিশ্চয়তায় বিপাকে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের দল ঘোষণার জন্য বাধ্য হয়েই আয়োজকদের কাছে বাড়তি তিন দিন সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাংলাদেশের আবেদন মঞ্জুর করেছে। আদতে ৮ আগস্ট দল ঘোষণার সবশেষ দিন হলেও বাংলাদেশ ১১ আগস্টের মধ্যে স্কোয়াড দিলেই চলবে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে এ ব্যাপারে বলেন, ‘আমাদের মূল খেলোয়াড়দের অনেকেই চোটে পড়েছেন। যারা পুরনো চোটের কারণে দলের বাইরে আছেন তারা কতটা সেরে উঠেছেন, সেটিও নিশ্চিত হতে হবে। মেডিকেল বিভাগের রিপোর্ট আসা জরুরি। একটু সময় লাগবে। আমরা বাড়তি সময় চেয়েছিলাম এবং সেটি পেয়েছি। ১১ তারিখের মধ্যে দল দিলেই হবে।’

জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজের মাঝপথে ছিটকে যান নুরুল হাসান সোহান। শুক্রবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছিটকে গেছেন লিটন দাস। ৭ আগস্ট দেশে ফিরে স্ক্যান করাবেন এ ওপেনার।

মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামও চোট পেয়েছেন শুক্রবারের ম্যাচে। অনেক দিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এশিয়া কাপ দিয়ে জাতীয় দলের ফেরার আশায় আছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া ইয়াসির আলি রাব্বিও সে অপেক্ষায়। তাদের চোটের অবস্থা মূল্যয়ন না হওয়া পর্যন্ত নির্বাচকদের জন্য দল গড়া অসম্ভবই বলা যায়। কেননা এশিয়া কাপের পরই বিশ্বকাপ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও জানিয়েছেন দল চূড়ান্ত করতে তারা আরও সময় নেবেন।

আগামী ২৭ আগস্ট সংযু্ক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ। সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও হবে এই সংস্করণে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনুসএশিয়া কাপ ২০২২টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT