চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে আফগানদের মুখোমুখি হয়েছে টিম টাইগার্স। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিল্ডিংয়ে হাসমতউল্লাহ শহীদীর আফগানিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু মাঠের লড়াই। সিরিজের তিন ম্যাচই একই ভেন্যুতে। আফগানদের হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া নাজমুল হোসেন শান্ত’র দল। বিপরীতে হারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ হাতছাড়া। একাদশে এসেছে দুই পরিবর্তন।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসাটা নিশ্চিতই ছিল। আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। তাতে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক।

অন্যদিকে ভিসা জটিলতায় দেরিতে দলের সঙ্গে যোগ দেন স্পিনার নাসুম আহমেদ এবং পেসার নাহিদ রানা। প্রথম ম্যাচে পেসাররা ভালো করলেও স্পিনাররা সেরাটা দিতে পারেননি। ছিলেন না কোনো বাঁহাতি স্পিনার। জায়গা হারিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পরিবর্তে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানআরব আমিরাতওয়ানডে সিরিজবাংলাদেশবাংলাদেশ টসমুশফিকমোস্তাফিজুরশান্তশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ইসলামী আন্দোলন আমিরের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে যা জানালেন উপদেষ্টা আদিলুর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT