চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তিন জয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হারের পর শঙ্কা জাগে ফাইনালের আগেই আসর থেকে ছিটকে পড়ার। এরপর টানা তিন জয়ে শিরোপা জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

আবুধাবির টলারেন্স ওভালে বৃহস্পতিবার শিরোপা নির্ধারণী ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। স্বাগতিকদের ১৪৩ রানে গুটিয়ে দিয়ে ১৬০ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

বাঁ হাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি একাই ধসিয়ে দেন আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। এতে করে দেড়শ রানের আগেই থামে আফগানদের রানের চাকা। হিজবুল্লাহ দুররানি এবং ওয়াফিউল্লাহ তারাখিলের ওপেনিং জুটিতে ২৮ রান আসে। এরপর আফগানদের ব্যাটিংয়ে ধস নামে।

Banglabid

দলীয় ৬০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে নুমান শাহর দল। শেষ দিকে হারুন খানে দারুণ ব্যাটিংয়ে ১৪৩ রানের পুঁজি দাঁড় করায় দলটি। হারুনের ব্যাট থেকে আসে ৬২ বলে ৬৫ রান।

বাংলাদেশের হয়ে মাহফুজুর রহমান ১০ ওভারে ২৯ রান দিয়ে একাই নেন ৬ উইকেট। এর আগে ২০১৫ সালে যুব ওয়ানডেতে এমন কীর্তি ছিল অফ স্পিনার সঞ্জিত সাহার। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ওপেনিং জুটিতে ২১ রান যোগ করে। আশিকুর রহমান শিবলি ১৭ রান করে আউট হলে জুটি ভাঙে।

Reneta

আরেক ওপেনার মো. রিজওয়ান ও তিন নম্বরে নামা জিশান আলমের জুটিতে আসে ৪১ রান। জিশান ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলে খালিল আহমেদের বলে আউট হন। আরিফুল ইসলাম ৩৩ বলে করেন ২২ রান। ৪৩ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে।

এরপর আহরার আহমেদ ৫ ও মোহাম্মদ শিহাবের ৭ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জয়ের দেখা পাইয়ে মাঠ ছাড়েন।

আফগানিস্তানের হয়ে ২টি উইকেট নেন কামরান হটাক। একটি করে উইকেট পান বাশির আহমেদ ও খালিল আহমেদ।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে হেরে বসে বাংলাদেশ। ওই ম্যাচে ৭৫ রানে অল আউট হয় আহরার আমিনের দল। ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় আফগানরা।

পরের ম্যাচে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে ২৩০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সেই ম্যাচেও ৩৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের দেখা পেয়ে যায় শ্রীলঙ্কা।

টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে টানা তিন জয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ইয়ারবাড ব্যবহারে নীরবে কমতে পারে শ্রবণশক্তি

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে একাদশ সাজানো কতটা ‘কঠিন’ ছিল, জানালেন কামিন্স

আগস্ট ১২, ২০২৬

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

আগস্ট ১২, ২০২৬

লিটন ফিরছেন? শান্ত বললেন…

আগস্ট ১২, ২০২৬

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT