চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে টানা চতুর্থ সিরিজ জয় বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দল

শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও ধারাবাহিক বাংলাদেশ। প্রথমবার দেশের বাইরে আফগানদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে জাকের আলি অনিকের দল। এক ম্যাচ হাতে টি-টুয়েন্টিতে রেখেই টানা চতুর্থ সিরিজ জিতেছে টিম টাইগার্স।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে আফগানদের আগে ব্যাটে পাঠান টাইগার অধিনায়ক জাকের আলি অনিক। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে নেমে ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

রানতাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসে দ্বিতীয় ওভারে ফিরে যান তানজিদ তামিম। ৭ বলে ২ রান করেন। ৩.১ ওভারে ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ইমন ফেরেন ২ রান করে। ৪.৪ ওভারে দলীয় ২৪ রানে সাইফ ফিরে যান। ১ চার ও ২ ছক্কায় ১৪ বলে ১৮ রান করেন।

চতুর্থ উইকেটে জাকের আলি অনিক ও শামীম পাটোয়ারী মিলে ৩৭ বলে ৫৬ রান যোগ করেন। ১০.৫ ওভারে জাকের আউট হলে জুটি ভাঙে। দুটি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩২ রান করেন জাকের। ১৪.১ ওভারে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ৩ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩৩ রান করে ফিরে যান শামীম।

১০২ রানে পঞ্চম উইকেট হারানোর পর নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান মিলে যোগ করে ১৭ বলে ২০ রান। ১২২ রানে নাসুম বোল্ড হয়ে ফেরেন ১১ বলে ১০ রান করে। ১২৭ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ২ বলে ৪ রান করে সাইফউদ্দিন ফিরে যান। এরপর রিশাদ নেমেই ফিরে যান।

১২৯ রানে অষ্টম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে শরিফুলকে নিয়ে জয় নিশ্চিত করেন সোহান। শরিফুল ৬ বলে ১১ এবং সোহান ২১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

Reneta

আফগান বোলারদের মধ্যে আজমতউল্লাহ ওমরজাই ৪ উইকেট নেন। রশিদ খান দেন দুটি উইকেট।

এর আগে ব্যাটে নেমে আফগানদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার সেদিকউল্লাহ অটল ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে দুজন মিলে তোলেন ৪৭ বলে ৫৫ রান। ৭.৫ ওভারে অটল ১৯ বলে ২৩ রান করে ফিরে গেলে জুটি ভাঙে। ১০.৩ ওভারে ৭১ জাদরানও ফিরে যান। ৩ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৩৮ রান করেন এই ওপেনার।

পরের ওভারে ওয়াফিউল্লাহ তারাখিল ১ রান করে আউট হন। ৯০ রানে চতুর্থ উইকেট হারায় আফগানরা। ৯ বলে ১৪ রানে আউট হন দারবিশ রাসুলি। ১১৮ রানে রহমানুল্লাহ গুরবাজ ফেরেন। ২২ বলে ৩০ রান করেন এই ব্যাটার।

পরে আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি মিলে ইনিংস শেষ করেন। ওমরজাই ১৯ এবং নবি ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ দুটি করে উইকেট নেন। শরিফুল নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজাকেরটি-টুয়েন্টি সিরিজতাসকিনবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টসশারজাহসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT