সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদী। আগে ফিল্ডিং করতে হচ্ছে নাজমুল হোসেন শান্তদের।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু মাঠের লড়াই। সিরিজের তিন ম্যাচই হবে একই ভেন্যুতে।
সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। জ্বরের কারণে নেই লিটন দাস। স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও অভিষেকের অপেক্ষায় থাকা নাহিদ রানা এখনও পৌঁছাতে পারেননি আমিরাতে।
দুদলের জন্যই আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিজেদের প্রস্তুত করার সুযোগ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।







