ইনজুরির কারণে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ছিলেন না রশিদ খান। দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দলে তার জায়গা হয়েছে। ওয়ানডে সিরিজের দলেও আছেন আফগান লেগ স্পিনার।
সিলেটে ১৪ ও ১৬ জুলাই হবে দুই টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ। সেজন্য রোববার স্কোয়াড দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দুই বছর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা মোহাম্মদ শেহজাদ ডাক পেয়েছেন।
দুই টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবার টি-টুয়েন্টি দলে ঢুকেছেন ডানহাতি পেসার ওয়াফাদার মোমান্দ। বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাদ পড়া হজরতউল্লাহ জাজাইও ফিরেছেন। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি অভিষিক্ত সেদিক আটাল বাংলাদেশ সফরে আসছেন।
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, সেদিক আটাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী, নাভিন-উল-হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ , নূর আহমদ, মুজিব উর রহমান।







