চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুর টেস্ট: মধুর সমাপ্তির অপেক্ষায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মিরপুর টেস্টে জয়ের আনন্দ উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর টেস্টে আফগানিস্তানকে বাঁচাতে পারে শুধু বৃষ্টি! তৃতীয় দিনের বিকেলে মেঘলা আবহাওয়ায় ফ্লাডলাইট জ্বালিয়েও বেশিক্ষণ খেলা চালিয়ে নেয়া সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই স্টাম্প থেকে বেলস তুলে ফেলেন আম্পায়ার। বৃষ্টির শঙ্কা থাকলেও খুব দুশ্চিন্তায় ভোগার কারণ নেই বাংলাদেশের। টেস্টের সময় রয়েছে আরও দুদিন। দরকার প্রতিপক্ষের ৮ উইকেট তুলে নেয়া।

সময় পড়ে থাকায় বাংলাদেশ লিড বেশ বড় করেছে। অসম্ভব এক সমীকরণ দিয়েছে আফগানিস্তানকে। ৬৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৪৫ রান তুলেছে সফরকারী দল। ৮ উইকেট হাতে রেখে আরও ছয়শর বেশি রান করতে হবে তাদের।

টেস্টে ৪১৫ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। সেখানে ২৭ মাস পর টেস্ট খেলতে নামা আফগানদের জন্য এই লক্ষ্য ছোঁয়া অসম্ভবই! বৃষ্টির ছোঁয়া পেলে তারা কেবল ম্যাচটা আরেকটু দীর্ঘ করতে পারে!

Banglabid

প্রথম ইনিংসে ৩৯ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগান দলটি। বাংলাদেশ প্রথম ইনিংসে বড় সংগ্রহের আশা জাগিয়ে ৯ রানে শেষের ৫ উইকেট হারিয়ে চারশর আগেই গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে সেই ভুল করেনি। ৪ উইকেটে ৪২৫ রান তুলে আফগানদের সামনে পাহাড় দাঁড় করায়।

প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড বাংলাদেশকে মিরপুর টেস্টে এগিয়ে দেয় অনেকটা। প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসেও নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করে লিড বড় করেন। সেটিকে চূড়ায় নিয়ে যান মুমিনুল হক ও লিটন দাস।

২৬ ইনিংস পর সেঞ্চুরি পান মুমিনুল। ১২১ রানে অপরাজিত থাকেন বাঁহাতি তারকা। টাইগার অধিনায়ক লিটন অপরাজিত থাকেন ৬৬ রানে।

Reneta

তার আগে শান্ত ১২৪ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে করেছিলেন ১৪৬। জাকির হাসানের অবদানও কম নয়। শান্তর সঙ্গে বড় জুটির পথ ধরে খেলে যান ৭১ রানের ইনিংস। রানআউট না হলে আরেকটি সেঞ্চুরি হলেও হতে পারত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে।

দ্বিতীয় দিন শেষ টাইগাররা তুলেছিল ১ উইকেটে ১৩৪ রান। সেখান থেকে যোগ হয় আরও ৩১১ রান। প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড পেয়েও আফগানদের ফলো-অন করায়নি বাংলাদেশ। সফরকারীদের ১৪৬ রানে অলআউট করে চা-বিরতির পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল লিটনের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টসসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT