ইবাদতের আগুনে বোলিংয়ে পুড়ছে আফগানিস্তান

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, খেলায় উত্তেজনা ও আনন্দ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নাজির জামালকে এলবিডব্লিউ করে আফগানিস্তানের প্রতিরোধ ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। এরপরই আফসার জাজাইকে ফেরান ইবাদত হোসেন। পরে ফেরান আমির হামজাকেও। টাইগার পেসারের আগুনে বোলিংয়ে পুড়ছে আফগান দল। দেড়শর আগেই ৭ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কায় তারা।
নাসির ৩৫ ও আফসার ৩৬ রানে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ৬৫ রান। ইবাদত নিয়েছেন ৪ উইকেট। এ প্রতিবেদন লেখার সময় আফগানদের সংগ্রহ ৭ উইকেটে ১২৯ রান।
বাংলাদেশকে ৩৮২ রানে আটকে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে আফগানিস্তান। ইবাদতের জোড়া শিকারের সঙ্গে শরিফুলের এক উইকেটে লাঞ্চ বিরতির আগেই ৩৫ রানে ৩ উইকেট হারায় সফরকারী দলটি।
বিরতির পর ক্রিজে এসে দলীয় পঞ্চাশ পেরিয়ে শরিফুলের দ্বিতীয় শিকার হন হাসমতউল্লাহ শাহিদী (৯)।






