ক্রিকেট

জাকিরকে হারানোর পর শান্ত-জয়ের প্রতিরোধ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের খেলোয়াড়রা অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে পরবর্তী ম্যাচের জন্য. Channel i News – চ্যানেল আই নিউজ

শুরুতেই জাকির হাসান সাজঘরে ফিরলেও নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয় থিতু হয়ে লড়ছেন আফগানিস্তানের বিপক্ষে। প্রথম ঘণ্টায় বাংলাদেশ তুলেছে ৪৫ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই গ্লাভসে বল লাগিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন জাকির। ১ রান করে ফেরেন ড্রেসিংরুমে। এরপর জয়ের সঙ্গে জুটি বাধেন শান্ত। ১০ ওভার দীর্ঘ জুটিতে যোগ হয়েছে ৩৯ রান।

শান্ত ২৫ বলে ২৪ ও জয় ৪১ বলে ১১ রানে অপরাজিত আছেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

ইনজুরি থেকে সেরে ওঠায় টাইগারদের একাদশে আছেন পেসার তাসকিন আহমেদ। সবুজ ঘাসে মোড়ানো উইকেটে বাংলাদেশের একাদশে তিন পেসার। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুলের পাশাপাশি আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বিষয়:বাংলাদেশ ব্যাটিং বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…