বাঁচামরার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করল বাংলাদেশ। তবে বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে মূলত শ্রীলঙ্কার উপর। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে লঙ্কানরা আফগানিস্তানকে হারালেই বাংলাদেশ সুপার ফোরে যাবে। আফগানিস্তান জিতলেও সুযোগ থাকবে লিটন দাসদের, সেক্ষেত্রে অনেক বড় ব্যবধানে হারতে হবে চারিথ আশালাঙ্কাদের। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের খুঁটিনাটি দেখে নিন এক নজরে…
০০.২৯
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৮ রানে জয়ী
টস-বাংলাদেশ (ব্যাটিং)
বাংলাদেশ-১৫৪/৫ (২০)
তানজিদ-৫২ (৩১), সাইফ-৩০ (২৮), হৃদয়-২৬ (২০)
নূর আহমেদ-২/২৩, রশিদ খান-২/২৬, আজমতউল্লাহ ওমরজাই-১/১৯
আফগানিস্তান-১৪৬/১০ (২০)
গুরবাজ-৩৫ (৩১), ওমরজাই-৩০ (১৬), রশিদ-২০ (১১)
মোস্তাফিজ-৩/২৮, নাসুম-২/১১, রিশাদ-২/১৮, তাসকিন-২/৩৪
০০.২৮
শেষ বলে তাসকিনের উইকেট, ৮ রানে জিতল বাংলাদেশ
শেষ বলে নুর আহমেদের উইকেট নিয়েছেন তাসকিন। তাতে আফগানদের ইনিংস থেমেছে ১৪৬ রানে। ৮ রানে জিতে সুপার ফোরের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান।
০০.২০
গজনাফরকেও ফেরালেন ফিজ
আগের বলে রশিদকে ফেরান। ১৯তম ওভারের তৃতীয় বলে লিটনের ক্যাচ বানিয়ে ফেরান গজনাফরকেও।
০০.১২
রানআউট জানাত
১২৪ রানে সপ্তম উইকেট হারাল আফগানিস্তান। ১৭.১ ওভারে নাসুমের বলে এক্সট্রা কাভারে পাঠান জানাত। দৌড়ে রান নিতে চান জানাত, তবে রশিদ খান ফিরিয়ে দেন। ফেরার আগেই নুরুল হাসান সোহানের পাঠানো বলে স্টাম্প ভেঙে দেন লিটন। ৮ বলে ৬ রান করেন।
০০.০৩
আজমতউল্লাহকে ফেরালেন তাসকিন
বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ৩ ছ্ক্কায় বাংলাদেশকে বিপদেই ফেলছিলেন। ১৫.৪ ওভারে তাকে ফিরিয়েছেন তাসকিন। ১ চার ও ৩ ছক্কায় ১৬ বলে ৩০ রান করেন।
২৩.৫৯
আফগানদের ১০০
ওমরজাই ২৩ রানে এবং করিম জানাত ৩ রানে ব্যাট করছেন।
২৩.৫৭
সাইফের ১ ওভারে ২০ রান ওমরজাইয়ের
প্রথম বলে চার, পরের ৩ বলে ২ ছক্কা। সাইফ হাসানের করা ১৪তম ওভারে তাণ্ডব চালিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।
২৩.৫০
নবিকে বোল্ড করলেন মোস্তাফিজ
১৩তম ওভারের শেষ বলে মোহাম্মদ নবিকে বোল্ড করলেন মোস্তাফিজুর রহমান। ৭৭ রানে পঞ্চম উইকেট হারাল আফগানিস্তান। নবি ১৫ বলে ১৫ রান করেন।
২৩.৪১
গুরবাজকে ফেরালেন রিশাদ
১১তম ওভারের দ্বিতীয় বলে গুরবাজকে জাকের অনিকের ক্যাচ বানিয়ে ফেরান রিশাদ। ৩১ বলে ৩৫ রান করেন আফগান ওপেনার।
২৩.২৬
গুলবাদিনকে ফেরালেন রিশাদ
নবম ওভারের তৃতীয় বলে ফিরতি ক্যাচে গুলবাদিনকে ফেরালেন রিশাদ। ৫১ রানে তৃতীয় উইকেট হারাল আফগানিস্তান। ২ চারে ১৪ বলে ১৬ রান করেন গুলবাদিন।
২৩.১৪
পাওয়ার প্লেতে আফগানিস্তান-২৭/২
গুরবাজ ১৩ রানে এবং ৭ রানে গুলবাদিন ব্যাট করছেন।
২৩.০৪
জাদরানকে ফেরালেন নাসুম
৪.১ ওভারে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন নাসুম আহমেদ। টাইগার স্পিনারের বলে লেগবিফোরের শিকার হন। রিভিউ নিয়েও লাভ হয়নি। আম্পায়ার্স কলে ফিরে যান আফগান ব্যাটার। ১২ বলে ৫ রান করেন।
২২.৫৩
ক্যাচ ছেড়ে দিলেন রিশাদ
দ্বিতীয় ওভারে তাসকিনের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইব্রাহিম জাদরানের ক্যাচ ছেড়ে দেন রিশাদ।
২২.৪৮
প্রথম ওভার মেডেন নিলেন নাসুম
সেদিকউল্লাহকে ফেরানোর পাশাপাশি প্রথম ওভারে কোনো রান দেননি নাসুম।
২২.৪৫
প্রথম বলেই উইকেট নিলেন নাসুম
ইনিংসের প্রথম বলেই সেদিকউল্লাহ অটলকে লেগবিফোরের ফাঁদে ফেলে ফিরিয়েছেন নাসুম।
২২.২৭
এমন সমীকরণ মাথায় রেখে ব্যাটে নেমে শুরুটা ভালো হলেও শেষ দিকে টাইগারদের কিছুটা চেপে ধরেছিল আফগানরা।
২২.২৪
আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর:
টস-বাংলাদেশ (ব্যাটিং)
বাংলাদেশ-১৫৪/৫ (২০)
তানজিদ-৫২ (৩১), সাইফ-৩০ (২৮), হৃদয়-২৬ (২০)
নুর আহমেদ-২/২৩, রশিদ খান-২/২৬, আজমতউল্লাহ ওমরজাই-১/১৯
২২.১০
হৃদয়কে ফেরালেন ওমরজাই
১৮.১ ওভারে ১৩৯ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। ওমরজাইয়ের অফস্টাম্পের বাইরের বলে ডিপ এক্সট্রা কভারে ধরা পড়েন কারিম জানাতের হাতে। একটি করে চার ও ছক্কায় ২০ বলে ১৬ রান করেন।
২১.৫৬
শামীম ফিরলেন
১৫.৩ ওভারে ১২১ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। রশিদ খানের বলে এলবিডব্লিও হন শামীম। রিভিউ নিয়েও লাভ হয়নি টাইগার ব্যাটারের। ১১ বলে ১১ রান করেন।
২১.৪৩
তানজিদকে ফেরালেন নূর
১২.৫ ওভারে আফগানদের আরও একটি সাফল্য এনে দিলেন নূর আহমেদ। আফগান স্পিনারের ফুলার লেন্থের ডেলিভারিতে উড়িয়ে মারেন তানজিদ। লংঅফে বাউন্ডারি লাইনে ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়েন। ৪টি চারও ৩ ছক্কায় ৩১ বলে ৫২ রান করেন।
২১.৪০
বাংলাদেশের ১০০
১৩তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের শতরান পূর্ণ করেন হৃদয়। ১২.১ ওভারে বাংলাদেশ ১০১/২
হৃদয় ১১ এবং তানজিদ ৫০ রানে ব্যাট করছেন।
২১.৩৮
তানজিদের ফিফটি
২৮ বলে ৫০ করেছেন তানজিদ তামিম। ছিল ৪টি ছক্কা ও ৩টি ছক্কার মার। টি-টুয়েন্টিতে তানজিদের ৭ম ফিফটি এটি।
২১.৩০
এসেই উইকেট নিলেন নূর, ফিরলেন লিটন
আফগান স্পিনার নূর আহমেদ বলে আসেন ১১তম ওভারে। প্রথম বলেই পরাস্ত করেন লিটন দাসকে। আফগানদের লেগবিফোরের আবেদন নাকচ করেন আম্পায়ার। পরে রিভিউ নিয়ে আউট হন লিটন। ৮৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। লিটন ১১ বলে ৯ রান করেন।
২১.২৫
১০ ওভার শেষে বাংলাদেশ-৮৭/১
তানজিদ ২২ বলে ৪৭ রানে এবং লিটন ১০ বলে ৯ রানে ব্যাট করছেন।
২১.১১
উদ্বোধনী জুটি ভাঙলেন রাশিদ খান
সপ্তম ওভারের চতুর্থ বলে ৬৩ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। রশিদ খানের বলে বোল্ড হয়ে ফিরলেন সাইফ হাসান। ২ চার ও এক ছক্কায় ২৮ বলে ৩০ রান করেন।
২১.১০
পাওয়ার প্লেতে বাংলাদেশর সংগ্রহ ৫৯/০
ষষ্ঠ ওভারে দুই ছক্কা হাঁকিয়েছেন তানজিদ তামিম। এই ওভার থেকে আদায় করেছেন ১৯ রান। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান। তানজিদ ৩২ এবং সাইফ ১৬ রানে ব্যাট করছেন।
২১.০৬
বাংলাদেশের ফিফটি
৫.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ফিফটি করেছে বাংলাদেশ। সাইফ ২৩ রানে এবং তানজিদ ২৬ রানে ব্যাট করছেন।
২০.৫৩
প্রথম ছক্কা সাইফের
চতুর্থ ওভারে প্রথম ছক্কার দেখা পেয়েছে বাংলাদেশ। আফগান স্পিনার আল্লা মোহাম্মদ গজনাফরের করা বলে বোলারের মাথার ওপর দিয়ে ৮৫ মিটারের বড় ছক্কা হাঁকিয়েছে সাইফ হাসান। ওভারে এসেছে ৮ রান।
২০.৫০
তৃতীয় ওভারে চার বাউন্ডারি তামিমের
ফজল হক ফারুকির প্রথম বলে স্কয়ার কাট করতে চেয়েছিলেন তানজিদ। কোনো রানই নিতে পারেননি। পরের দুবলে চার আদায় করে নিলেন। চতুর্থ বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েছিলেন। আফগানরা রিভিউ নিয়েছিলেন। তবে আম্পায়ার্স কলে বেঁচে যান। পঞ্চম ও শেষ বলেও চার আদায় করেন। তৃতীয় ওভার থেকে মোট ১৬ রান আনেন তামিম। ৩ ওভারে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৪ রান।
২০.৩৬
জীবন পেলেন সাইফ
ফজল হক ফারুকির প্রথম চারটি বলে বেশ বেগ পেয়েছেন সাইফ হাসান। পঞ্চম বলে কভার ড্রাইভ করেছিলেন। বল উপরে উঠে যায়। এক্সট্রা কাভারে আজমতউল্লাহ ওমরজাই বল তালুবন্দি করতে ব্যর্থ হন।
২০.৩২
তানজিদ-সাইফে শুরু বাংলাদেশের
ওপেনার পারভেজ হোসেন ইমনকে রাখা হয়নি একাদশে। সুযোগ পেয়েছেন সাইফ হাসান। তানজিদের সঙ্গী হয়ে ইনিংস শুরু করেছেন তিনি।
২০.০৭
পরিবর্তন ছাড়াই নামছে আফগানিস্তান
একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। হংকংয়ের বিপক্ষে জয়ী একাদশ নিয়েই নামছে তারা।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, আল্লামোহাম্মদ গজনাফর ও ফজলহক ফারুকি।
২০.০৫
একাদশে ৪ পরিবর্তন বাংলাদেশের
আফগানদের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
২০.০১
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাঁচা মরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
১৯.৩০
এশিয়া কাপ টি-টুয়েন্টিতে বাঁচামরার ম্যাচে নামছে বাংলাদেশ। সুপার ফোরে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। হারলেই বিদায় নিতে হবে গ্রুপপর্ব থেকে।
২৯.১৭
একটা দীর্ঘশ্বাস ফেলে নতুন করে শুরু করেন বক্তব্য, ‘আমি ভেবেছি তারা চ্যাম্পিয়ন হয়েছে।’








