চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালেও সুপার ওভার, এবার জিততে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ পূর্বাহ্ন ২৪, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে পাকিস্তান শাহিনসের দেয়া ১২৬ রানের লক্ষ্যের বাধা টপকাতে পারেনি বাংলাদেশ ‘এ’। ইয়াসির খানদের কাছে আকবর আলীরা হেরেছেন সুপার ওভারে। পুরো ইনিংসে ধুঁকতে থাকা বাংলাদেশের শেষ উইকেটে আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডলের ২৯ রানের জুটি ম্যাচ নিয়েছিল সুপার লড়াইয়ে। সেখানে আগে ব্যাট করে ৬ রান তোলে বাংলাদেশ, পাকিস্তান ২ বল হাতে রেখে ৭ রান করে শিরোপা জিতে নেয়।  

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক আকবর আলী। আগে ব্যাট করা পাকিস্তান রিপন-মেহেরবদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানে অলআউট হয়। বাংলাদেশ জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানেই থামে, ম্যাচ গড়ায় সুপার ওভারে।

ফাইনালে স্বল্পরানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে আরাফাত মিনহাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জিশান আলম। চতুর্থ ওভারে এক ছয় দুই চারের পর ২৬ রানে ক্যাচ হন মারকুটে ওপেনার হাবিবুর রহমান সোহান। পরের ওভারে মিনহাসের আরেক শিকারে হন মাহিদুল ইসলাম অঙ্কন। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তোলে বাংলাদেশ।

সপ্তম ওভারের শেষ বলে অধিনায়ক আকবর আলীকে সাজঘরে পাঠান সুফিয়ান মুকিম। খুব বেশি অবদান রাখতে পারেননি অধিনায়ক। অষ্টম ওভারের শেষ বলে ইয়াসির আলীকে সাজঘরের পথ দেখান মাজ সাদাকাত। ১১তম ওভারে জোড়া আঘাত হানেন মুকিম, সাজঘরে পাঠান মাহফিজুর রহমান রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে।

অষ্টম উইকেট জুটিতে রাকিবুল হাসান ও মেহেরব হোসেন ৩৭ রানের জুটি গড়ে ব্যবধান কমান। মেহেরব ১৯ করে আউট হন, ২৪ রানে রাকিবুলকেও সাজঘরের পথ দেখান আহমেদ দানিয়েল।

শেষ উইকেটে রিপন মণ্ডল ও সাকলাইন মিলে ২৯ রানের জুটি গড়েন। এ জুটিতে ম্যাচ টাই করে বাংলাদেশ, খেলা যায় সুপার ওভারে।

Reneta

পাকিস্তান স্পিনার সুফিয়ান মুকিম ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। আরেক স্পিনার আরাফাত মিনহাস এবং দানিয়েল ২ উইকেট করে তুলেছেন। একটি করে উইকেট নিয়েছেন সাদ এবং সাদাকাত।

এর আগে, প্রথম ওভারের প্রথম বলে উইকেট তোলে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের প্রথম বলে একই, মোহাম্মদ ফাইককে বোল্ড করেন মেহেরব হোসেন। পঞ্চম ওভারের প্রথম বলে গাজী ঘৌরীকে বোল্ড করেন আরেক স্পিনার রাকিবুল হাসান। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তোলে ইরফান খানের দল।

সপ্তম ওভারে জিশান আলমের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন মাজ সাদাকাত। ওই ওভারের শেষ বলে তাকে বোল্ড করেন জিশান। ১৮ বলে ২৩ রান করেন মাজ। এরপর কিছুটা রান তোলে পাকিস্তান। ১১তম ওভারে আবারও আঘাত হানেন সাকলাইন, আউট করেন ২৫ রান করা আরাফাত মিনহাসকে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন সাদ মাসুদ। তিন ব্যাটার ছাড়া দলটির আর কেউ ইনিংস দুঅঙ্কে নিতে পারেননি।

রিপন ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। রাকিবুল হাসান নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেরব, জিশান আলম এবং সাকলাইন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকবরপাকিস্তান এবাংলাদেশ এমিনহাসমেহেরাবরাকিবুলরিপনলিড স্পোর্টসসাদহাবিবুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
ছবি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মার্চ ১৯, ২০২৬
ছবি: দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান।

ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদ রয়েছে: শেল

মার্চ ১৯, ২০২৬

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT