চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানকে ১৬৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

এসিসি মেন্স টি-টুয়েন্টি ইমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৬৪ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। পাওয়ার প্লেতে ওপেনার পারভেজ হোসেন ইমন ঝড় তোলেন। এ ছয় ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে যুক্ত হয় ৪৫ রান। ব্যাটিংয়ে ঝড় তোলা ইমন ২৬ বলে ফিফটি তুলে নিলেও ৩২ বলে ৫৪ রানে সাজঘরে ফেরেন।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডের মিনিস্ট্রি টার্ফ-১ এ টসে হেরে আগে ব্যাট করতে নামে আকবর আলীর দল। তৃতীয় ওভারে ডানহাতি ওপেনার জিশান আলমকে ফেরান পেসার বিলাল সামি। এরপর ইমন সাইফ হাসানের সাথে জুটি গড়েন, তৃতীয় উইকেটের এ জুটিতে আসে ৫৬ রান।

ইমনের আউটের পর সাইফ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি, ১৯ বল খেলে ১৬ রানে সাজঘরের পথ ধরেন। এরপর অধিনায়ক আকবর আলীও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।

ম্যাচের হাল ধরেন তাওহিদ হৃদয় ও শামিম হোসেন। পঞ্চম উইকেটের এ জুটিতে আসে ৭০ রান। হৃদয় ৩১ বলে ৪২ রানে এবং শামিম ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে বাংলাদেশ।

আফগানিস্তানের চার বোলার একটি করে মোট চারটি উইকেট নেন। গ্রুপের প্রথম ম্যাচে হংকং, চায়নার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকবরআফগানিস্তান এএসিসিওমানকায়েসপারভেজবাংলাদেশ এ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT