বিনোদন

বাংলা খেয়াল উৎসবের পর্দা উঠছে সন্ধ্যায়

ঐক্যডটকমডটবিডি’র নিবেদনে পর্দা উঠছে বাংলা খেয়াল উৎসবের

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও অতিথিরা একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও অতিথিরা একসঙ্গে ছবি তুলছেন, সংবাদ সম্মেলনে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল ৯ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। সংস্কৃতির পরিশীলন উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাজে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আইয়ের এই আয়োজনে বরাবরের মতো এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শুরু হয়ে এ উৎসব আয়োজনের পর্দা নামবে ১ ফেব্রুয়ারি সকাল ৯ টায়।

রবিবার চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, এবার দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’।

এ আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান। উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন অনন্যা রুমা।

উৎসবের উদ্ধোধনী পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ, সালাহউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন প্রমুখ।

বিষয়:আজাদ রহমান খেয়াল উৎসব বাংলা খেয়াল বাংলা খেয়াল উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…