চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচসাস-এর সাধারণ সভা: ফাল্গুনী হামিদ ও বাবুকে বহিস্কারের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাধারণ সভা অনুষ্ঠিত হলো শুক্রবার (২ সেপ্টেম্বর)। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বাচসাস সদস্য ফাল্গুনী হামিদ ও কামরুজ্জামান বাবুর সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার অনুষ্ঠিত বাচসাস এর সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সদস্য সৈয়দ মাহমুদ শফিক। সভা পরিচালনা করেন লিটন এরশাদ ও কামরুল হাসান দর্পণ।

আগামী ৯ সেপ্টেম্বর বাচসাস-এর নামে কতিপয় সদস্য তথাকথিত যে সাধারণ সভার ঘোষণা করেছে, এ ব্যাপারে উপস্থিত সদস্যরা তীব্র ক্ষোভ জানিয়ে তা অবৈধ বলে সিদ্ধান্ত দেন এবং এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। পরবর্তীতে বাচসাসের নামে কেউ কোনও কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করলে সেটিও অবৈধ বলে গণ্য হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাচসাস পরিচালনা নীতিমালায় দুটি প্রস্তাব সংযোজন করার জন্য সাধারণ সভায় উত্থাপন করা হয়। প্রস্তাব দুটি হচ্ছে ১. বিশেষ সাধারণ সভা, ২. এডহক কমিটি গঠন। এছাড়া সাধারণ সভায় গত ৭ মার্চ অনুষ্ঠিত ‘বিশেষ সাধারণ সভা’য় মেয়াদোত্তীর্ণ ২০১৯-২০২১ মেয়াদের কমিটি সংখ্যাগরিষ্ঠ সদস্যর মতামতের ভিত্তিতে বিলুপ্ত করার পাশাপাশি সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর অনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে হাজতবাস ও অর্থদণ্ড দেয়ায় বাচসাস-এর নীতিমালার ৬-এর ‘ক’ ধারা অনুযায়ী সংগঠনের মর্যাদা, সুনাম, স্বার্থ, লক্ষ্য ও উদ্দেশ্য পরিপন্থী হওয়ায় তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করার প্রস্তাব করা হয়।

একই সঙ্গে সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ণ, অসাংগঠনিক আচরণ ও কার্যক্রমের জন্য ফাল্গুনী হামিদের সদস্যপদ স্থায়ীভাবে বাতিলের প্রস্তাব করা হয়। এছাড়া বিলুপ্ত কমিটি কর্তৃক বাচসাস-এর দুইবারের সভাপতি ও অন্যতম সিনিয়র সদস্য আবদুর রহমান, দুইবারের সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান, সাবেক যুগ্ম সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম এবং অর্থ সম্পাদক নবীন হোসেনের সদস্যপদ বাতিলের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, তা পুনর্বহালের সিদ্ধান্তের প্রস্তাব করা হয়।

‘বিশেষ সাধারণ সভা’য় এডহক কমিটির গত ৬ মাসে নির্বাচনী কার্যক্রম পরিচালনাসহ অন্যান্য কার্যক্রমের আর্থিক হিসাব উত্থাপন করা হয়। মেয়াদোত্তীর্ণ ও বিগত কমিটির অর্থ সম্পাদক মঈন আবদুল্লাহ’র কাছে এডহক কমিটি’র পক্ষ থেকে তাদের মেয়াদকালের সংগঠনের যাবতীয় হিসাব বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ব্যাপারে নতুন নির্বাচিত কমিটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ফাল্গুনী হামিদ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু ও অর্থ সম্পাদক মঈন আব্দুল্লাহ’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলে প্রস্তাব করা হয়।

Reneta

সাধারণ সভায় নেয়া এই প্রস্তাবনাগুলো এডহক কমিটির সদস্য সচিব কামরুল হাসান দর্পণ সাধারণ সভায় উত্থাপন করেন। সভার সভাপতি সৈয়দ মাহমুদ শফিক প্রস্তাবনা পাস করার ব্যাপারে সদস্যদের সম্মতি জ্ঞাপনের আহ্বান জানালে সর্বসম্মতিতে প্রস্তাবগুলো পাস করা হয়।

বাচসাসের পরিচালনা নীতিমালা লঙ্ঘন করে বৈধ নির্বাচন কমিশনকে উপেক্ষা করে মেয়াদোত্তীর্ণ ও বিশেষ সাধারণ সাভায় বিলুপ্ত কমিটির একাংশ স্বেচ্ছাচারি মনোভাব দেখিয়ে পরিচালনা নীতিমালা পরিপন্থী নতুন নির্বাচন কমিশন করে বিনাভোটে তথাকথিত একটি কমিটি গঠন করাকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে তা বাতিল করার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। পরিচালনা নীতিমালা পরিপন্থী অপকর্মের ব্যাপারে নির্বাচিত নতুন কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণ সভায় নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে বিগত ও বিলুপ্ত কমিটির কাছ থেকে কোনো ধরনের সহায়তা না পাওয়াসহ তাদের বিতর্কিত কর্মকাণ্ড বিস্তারিতভাবে তুলে ধরেন। সাধারণ সদস্যরা বিগত ও বিলুপ্ত কমিটির এহেন আচরণে ক্ষোভে ফেটে পড়েন এবং তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাসিক নেতা আব্দুর রহমান, রাজু আলীম, হাসান হাফিজ, শামসুদ্দিন আহমেদ চারু, সলিমুল্লাহ সেলিম, মমিন রহমান, ডিইউজের সাধারণ সম্পাদক আখতার হোসেন, নাসিম রুমি, খান অখতার হোসেনসহ অন্যান্য সদস্য।

এছাড়া বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার, নির্বাচন কমিশনার আবুল হোসেন মজুমদার, বাদল আহমেদ, রিমন মাহফুজ, এডহক কমিটির আহ্বায়ক হাবিবুল হুদা পিটু। সদস্য সচিব কামরুল হাসান দর্পণ এডহক কমিটির পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করেন এবং তা সর্বসম্মতিতে অনুমোদিত হয়। সাধারণ সভায় প্রায় আড়াই শতাধিক সদস্য উপস্থিত হন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুর রহমানকামরুজ্জামান বাবুফাল্গুনী হামিদবাচসাসরাজু আলীমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ মাদারীপুরের পথে

মে ৯, ২০২৬

জুলাই আন্দোলনের বিভিন্ন মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ

মে ৯, ২০২৬

অর্থনৈতিক শাসনব্যবস্থার নতুন চিন্তা, কর আদায় থেকে সম্পদ সৃষ্টির পথে

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী

মে ৯, ২০২৬

নির্বাচন শেষে প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT