বান্দরবানে ব্যাংকে হামলার ঘটনায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, কেএনএফ জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ইতোমধ্যে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বান্দরবানের দুর্গম এলাকার সোনালী ব্যাংকের সব শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।






