চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নির্বাচনে অনিয়মকারী যে কোন ব্যক্তির ভিসায় নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনে অনিয়মকারী যে কোন ব্যক্তির ভিসায় নিষেধাজ্ঞা প্রযোজ্য।

গতকাল ২৪ জুলাই সোমবার তার নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশসহ বিশ্বের সব দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দলগুলোর অবস্থান সম্পর্কিত প্রথম প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ বা অন্য কোনোও দেশের কোনোও রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেয় না।

বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন ভিসা নীতি মানবাধিকারের সাথে সাংঘর্ষিক দাবি করে বিশ্বের কয়েকটি দেশের এই নীতির বিরোধিতা করার প্রসঙ্গে দ্বিতীয় প্রশ্নের জবাবে  মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আমরা মানবাধিকারের ওপর যে কোন বিধিনিষেধের বিরোধিতা করি।

তিনি বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নিজ নিজ ভূমিকা পালনে সকলের অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। ম্যাথিউ মিলার আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন যে কোনোও ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্নিত করে এমন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ভোটে কারচুপি, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন, জনগণকে শান্তিপূর্ণ সমাবেশ থেকে বিরত রাখা এবং রাজনৈতিক দল, ভোটার, নাগরিক, সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার থেকে বিরত রাখা ইত্যাদি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্র দপ্তরভিসা নিষেধাজ্ঞামার্কিন ভিসা নীতিম্যাথিউ মিলার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT