চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় দুঃসংবাদ শুনলেন বেয়ারস্টো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সবকিছু ভালোই চলছিল জনি বেয়ারস্টোর। ব্যাটে রান ছিল, ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য আরও বড় প্রভাব রাখতে চলেছিলেন অগ্রযাত্রায়। এমন সময়ে বোকামো করে বসলেন ৩৩ বর্ষী ব্যাটার। বিশ্বকাপ মিশনের আগে চোটে গেলেন ছিটকে। আকস্মিক সেই চোটে দুঃসময় আরও দীর্ঘ হল।

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নামার আগে গলফ খেলতে গিয়েছিলেন বেয়ারস্টো। সেখানে গোড়ালিতে চোট পান। ইংলিশ ব্যাটারের ভাঙা পা ও মচকে যাওয়া গোড়ালির অস্ত্রোপচার হয়েছে। তারপর জানা গেল আরেক বড় দুঃসংবাদ— টি-টুয়েন্টি বিশ্বকাপ তো শেষ হয়ে গেছেই, এবছরের জন্যই ছিটকে গেছেন তিনি।

চোট পাওয়ার দিনের ঘটনা জানানোর সময় বেয়ারস্টো বলেছেন, ২০২৩ সালের আগে বাইশ গজে ফিরতে পারবেন না। চোট ঠিক কী অবস্থায় আছে, সম্পূর্ণরূপে সেরে উঠতে কতদিন লাগতে পারে তা অবশ্য জানাননি।

অথচ বছরটা দারুণভাবে শুরু করেছিলেন বেয়ারস্টো। চোট পাওয়ার আগে ব্যাটে পেয়েছেন ১,০৬১ রান। ১০ টেস্টের ৬টিতেই পেয়েছেন সেঞ্চুরি। লাল বলের পাশাপাশি সাদা বলেও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বিশ্বকাপে ইংল্যান্ড দলে তার বদলি হিসেবে অ্যালেক্স হেলসকে টেনেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডচোটটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২বেয়ারস্টোলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিনেদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT