চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বলিউডে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা, কোনটি দেখবেন দর্শক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১১ এপ্রিল ঢালিউডের এক ঝাঁক সিনেমার পাশাপাশি বলিউডেও মুক্তি পাচ্ছে দুইটি সিনেমা। যার একটি অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ও অপরটি অজয় দেবগণের ‘ময়দান’। ফলে এবারের ঈদে ভারতীয় বক্স অফিস লড়াইয়ে নামবে এই দুই সিনেমা।

কিন্তু চলচ্চিত্র ভক্তরা ঈদের এই দুই সিনেমার মাঝে কোনটি দেখতে বেশি আগ্রহী? সেটি জানতেই ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ একটি পোল ভোটিং জরিপ পরিচালনা করেছে। যার মাধ্যমে ভক্তদের জিজ্ঞাসা করা হয়েছে যে তারা কোন সিনেমাটি দেখতে বেশি আগ্রহী? যারই ফলাফল মিললো এবার!

বলিউড লাইফের জরিপ অনুসারে, দর্শকদের আগ্রহের শীর্ষেই অবস্থান করছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিটি। অক্ষয় কুমার ও টাইগার শ্রফের এই ছবিটি ভোট পেয়েছে ২৬.৩ শতাংশ। এমনকি অগ্রিম বুকিংয়েও এগিয়ে এই ছবিটি। সেই সঙ্গে বক্স অফিস বিশ্লেষকরাও ধারণা করছেন আলী আব্বাস জাফর পরিচালিত ও বাসু ভাগনানির প্রযোজিত ছবিটি বক্স অফিসে এগিয়ে থাকবে। সে অনুসারে প্রথম দিনের আয়ের দিক থেকে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ১৮-২৫ কোটি রুপি আয় করতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

অ্যাকশন প্যাকড আসন্ন এই সিনেমাতে রয়েছে ভরপুর কমেডির রসদ। সেই সঙ্গে অক্ষয় ও টাইগারের এই যুগলবন্দীও দর্শকদের মাত করবে বলে ধারণা করা হচ্ছে। অক্ষয় ও টাইগার ছাড়াও পৃথ্বীরাজ সুকুমারনকে ছবিটিতে দেখা যাবে খলনায়কের চরিত্রে।

অন্যদিকে অজয় দেবগণের ‘ময়দান’ ছবিটি ভোট পেয়েছে ১৯.৭ শতাংশ। যেটিও অগ্রিম বুকিংয়ে বেশ এগিয়ে। স্পোর্টস ড্রামা ঘরনার ‘ময়দান’ ছবিতে অজয়কে দেখা যাবে এক ভিন্ন ধরনের চরিত্রে। ছবিটি মূলত প্রখ্যাত ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন অমিত আর শর্মা। ছবির গল্প ১৯৫২ থেকে ১৯৬২ সালের।

প্রাথমিক পর্যালোচনা থেকে জানা গেছে যে ‘ময়দান’ অজয় দেবগনের অনবদ্য অভিনয় সহ একটি দুর্দান্ত চলচ্চিত্র হতে যাচ্ছে। যা প্রত্যেক ফুটবল প্রেমীদেরই একবার দেখা উচিত।

Reneta

এছাড়াও দুটি সিনেমা দেখার জন্য ১০.২ শতাংশ ভোট দিয়েছে দর্শকরা। সুতরাং, ঈদে যে এই দুই সিনেমার মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

সূত্র- বলিউড লাইফ 

 

Jui  Banner Campaign
ট্যাগ: 'বড়ে মিয়া ছোটে মিয়া'অক্ষয় কুমারটাইগার শ্রফময়দান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT