চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে সপ্তাহে দুই দিন ‘ব্যাচেলর পয়েন্ট ৫’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৫
বিনোদন
A A

শহর থেকে গ্রামগঞ্জের দর্শকদের প্রিয় সিরিয়াল ছিল কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’। সিরিয়ালটির চারটি সিজনই তুমুলভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিল।

আড়াই বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’ শেষ হলেও দর্শকরা ভোলেনি। প্রতিনিয়তই নতুন সিজনের জন্য নির্মাতা কাজল আরেফিন অমিকে নক দিতেন দর্শকরা। তাদের সেই চাওয়া বাস্তবে পরিণত হয়েছে।

গেল ঈদুল আযহা থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নতুন সিজন আলোচনায়। এবার অপেক্ষা ফুরাচ্ছে চ্যানেল আইয়ের দর্শকদেরও! ১২০ পর্বের এ ধারাবাহিকটি বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়।

দেশের জনপ্রিয় এই টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ১০ জুলাই থেকে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা প্রাণ ভরে সিরিজটি উপভোগ করতে পারবেন।

এ ছাড়াও ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচার করবে চ্যানেল আই।

জানা গেছে, সিরিয়ালটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে। প্রতিবারের মতো এবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল্লাহ রানাওটিটিকাজল আরেফিন অমিচাষী আলমচ্যানেল আইজিয়াউল হক পলাশব্যাচেলর পয়েন্টমনিরা মিঠুমারজুক রাসেললামিয়া লামলিড বিনোদনশিমুল শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬

মেসির খেলা দেখে জিদান- ‘ছেলে যার বিপক্ষে লড়ছে তাকে থামানো অসম্ভব’

জুন ১৭, ২০২৬

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT