চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর একজন মানুষও যাতে খুন নির্যাতনের শিকার না হন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A

নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশের আহ্বান করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বুধবার ২৯ মার্চ বেলা সাড়ে ১২টায় রাজধানীর লালমাটিয়ায় আইন ও সালিশ কেন্দ্র(আসক) এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর নির্বাহী পরিচালক নূর খান লিটন।

নূর খান লিটন বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া, অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করার নির্দেশনা দিন। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করুন। আইনের আওতায় নিয়ে আসুন, বিচার করুন। আর একটি মানুষও যাতে এই ধরনের নির্যাতন, হয়রানি, খুনের শিকার না হন।

Banglabid

প্রধানমন্ত্রীর কাছে এই আহ্বান জানানোর বিষয়ে তিনি বলেন: আমরা দীর্ঘদিন ধরে যেটা লক্ষ্য করছি, আমাদের আর কথা বলার সুযোগ নেই। একজনের কাছেই সবকিছু, একজনের উপরই নির্ভর করে। সেই জায়গা থেকে এই আহ্বান জানানো।

আসক-এর পরিচালক (কর্মসূচি) নীনা গোস্বামী বলেন: নারীদেরকেও এভাবে হয়রানি করা এটা আমাদের সমাজে আরও বেশি উদ্বেগজনক। এখানে নারীদের গ্রেপ্তার করার বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনায় বলা হয়েছে কীভাবে গ্রেপ্তার করতে হবে। তার একটাও এখানে মানা হয়নি।

Reneta

নূর খান বলেন, স্থানীয় থানা থেকে আমরা জেনেছি র‌্যাব জেসমিনকে আটকের বিষয়টি থানা অবহিত ছিল না। এমনকি আটকের পরেও না। যেখানে পুলিশের কাছে কোনো মামলায় হয়নি। জেসমিনের তো একটা ঠিকানা ছিল, এভাবে আটকের এখতিয়ার র‌্যাবের নেই।

ডিজিটাল নিরাপত্তা আইন একটি বিতর্কিত আইন বলে আপনারা বলে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় আগে আসামি গ্রেপ্তার করে এরপর মামলা দেয়। আবার আইনমন্ত্রী বলেছেন, তাদের একটি সেল আছে। মামলা হলে সেই সেল আগে সবকিছু নিরুপণ করে। জেসমিনের ক্ষেত্রে কী তার ব্যত্যয় ঘটেছে এমন প্রশ্নে নূর খান বলেন: ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষকে যেভাবে হয়রানী করা হচ্ছে, এজন্য আমরা মামলাটি বাতিল চেয়েছিলাম। জেসমিনের ঘটনায় যা ঘটেছে তা আইনমন্ত্রীর বক্তব্যের বিপরীত ঘটনা ঘটেছে।

আসকের অনুসন্ধানে কী পাওয়া গেছে জানতে চাইলে নূর খান বলেন, আমাদের অনুসন্ধান চলছে।

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন ও সালিশ কেন্দ্র (আসক)নওগাঁর‌্যাবসুলতানা জেসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে ভারতীয় পাইলট, তারপরে যা হল…

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT