মার্কিন-ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুকে ‘ইরানিদের জন্য দেশের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সর্বশ্রেষ্ঠ সুযোগ’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের রেভ্যুলেশনারি গার্ড। তেহরানসহ ইরানজুড়ে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় ইরানজুড়ে ২ শতাধিক মানুষ নিহত হয়েছে। জবাবে ইরানও ইসরাইল ও উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাত করছে। ২০০ মার্কিন সেনা নিহত এবং একটি মার্কিন রণতরীর ব্যাপক ক্ষতির দাবি করেছে তেহরান। আতঙ্কের মুখে ঘরবাড়ি ছাড়ছেন ইরানের অনেক শহরের বাসিন্দা।






