চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের ৭৬তম আসর: সেরা ছবি ‘অ্যানাটমি অফ অ্যা ফল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ পূর্বাহ্ণ ২৮, মে ২০২৩
বিনোদন
A A

বিশ্বের জৌলুসময় আর প্রাচীন চলচ্চিত্র উৎসব কান। এই উৎসবের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত কান খাড়া রাখেন বিশ্বের সমস্ত সংবাদ মাধ্যম। অপেক্ষায় থাকেন, উৎসবের সেরা পুরস্কারটি যাচ্ছে কার ভাগ্যে!

হ্যাঁ। বলছিলাম কান চলচ্চিত্র উৎসবের আরাধ্য স্বর্ণপামের কথা! কার ভাগ্যে জুটবে স্বর্ণপাম, তা নিয়ে জল্পনা কল্পনা শুরু উৎসব শুরুর মাস দুয়েক আগে থেকেই। এবারও ছিলো না তার ব্যতিক্রম। অবশেষে জানিয়ে দেওয়া হলো স্বর্ণপাম জয়ী ছবির নাম।

প্রাচীন ও ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে সেরা ছবি হিসেবে স্বর্ণপাম জিতে নিয়েছে ‘অ্যানাটমি অফ অ্যা ফল’। ছবিটি পরিচালনা করেছেন জাস্টিন ট্রিয়েট।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভ্যালে বসে সমাপ্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক ও উৎসব কর্তৃপক্ষসহ আমন্ত্রিত অতিথিরা।

একে একে ঘোষণা করেন বিজয়ীদের নাম। ‘দ্য পট আউ ফেউ’ এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ট্রান আন হুং, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ছবির জন্য গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছেন জোনাথন গ্লেজার, সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন মনস্টার ছবির জন্য সাকামতো।

স্বর্ণপামের জন্য প্রতিযোগিতায় ছিলো মোট ২১টি চলচ্চিত্র। সেগুলো হলো, ক্লাব জিরো (জেসিকা হাউসনার), দ্য জোন অব ইন্টারেস্ট (জোনাথন গ্লেজার), ফলেন লিভস (আকি কাউরিসমাকি), ফোর ডটার্স (কাউথার বেন হানিয়া), অ্যাস্টেরয়েড সিটি (ওয়েস অ্যান্ডারসন), অ্যানাটমি অফ অ্যা ফল (জাস্টিন ট্রিয়েট), মনস্টার (হিরোকাজু কোর-এডা), সল ডেল’আভেনিয়ার (নান্নি মরেট্টি), লা চিমেরা (এলিস রোওয়াকের), লাস্ট সামার (ক্যাথেরিন ব্রেইল্লাত), দ্য পট আউ ফেউ (ট্রান আন হুং), অ্যাবাউট ড্রাই গ্রাসেস (নুরি বিলগে চেইলান), মে/ডিসেম্বর (টড হেইন্স), রাপিটো (মার্কো বেলোচ্চিও), ফায়ারব্র্যান্ড (করিম আইনুজ), দ্য ওল্ড ওক (কেন লোচ), বানেল এট আদমা (রামাতা-তৈলায়ে সি), পারফেক্ট ডেইজ (উইম ওয়েন্ডারস), ইয়থ (ওয়াং বিং), ব্ল্যাক ফ্লাইস (জঁ স্টিফান সুভ্যার) এবং হোমকামিং (ক্যাথেরিন কোরসিনি)। এই ছবিগুলোর মধ্য থেকে একটি সিনেমা পাবে স্বর্ণপাম। সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে স্বর্ণপাম বিজয়ীর নাম। প্রতিযোগিতা বিভাগে বাইরেও এবার কান মাতিয়েছে তারকাবহুল বেশ কিছু সিনেমা। এর মাঝে আছে ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি (জেমস ম্যানগোল্ড), কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন (মার্টিন স্করসিস) এর মতো তারকাবহুল সিনেমা।

Reneta

এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন দুইবার স্বর্ণপাম জয়ী সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড। তার নেতৃত্বে বিচারক হিসেবে ছিলেন ব্রি লারসন, পল ড্যানো, মরিয়ম টুজানি, দনি মিনোশে, রুঙ্গানো নিয়োনি, আতিক রহিমি, দামিয়ান সিফ্রন এবং জুলিয়া দুকুরনো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কানকেন লোচলিড বিনোদনসিনেমাস্বর্ণপাম
শেয়ারTweetPin

সর্বশেষ

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT