স্বাস্থ্য

ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষকদের সম্মাননা ও সনদপত্র প্রদান

ঢাকা ডেন্টাল কলেজে শিক্ষকদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ ডেন্টাল কলেজের শিক্ষকরা সম্মাননা ও সনদপত্র গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা ডেন্টাল কলেজের আয়োজনে ‘এপ্রিসিয়েশন এন্ড সার্টিফেকেট গিভিং সেরিমনি অন টিচিং মেথডলজি এন্ড এসেসমেন্ট ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ অক্টোবর সকাল ১১টায় ঢাকা ডেন্টাল কলেজ প্রাঙ্গণে অংশগ্রহনকারী শিক্ষকদের মাঝে সম্মাননা ও সনদপত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. টিটো মিঞা। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছে রেনাটা লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. টিটো মিঞা তার বক্তব্যে প্রথমেই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মেডিকেল শিক্ষায় আমরা বর্তমানে প্রশাসনিক দায়িত্বে থাকলেও আমাদের মূল পরিচয় শিক্ষক হিসাবেই। ভালো লাগার জায়গাও ছাত্রদের শিক্ষা দেয়া।

তিনি বলেন, সারা দেশে মেডিকেল শিক্ষা আরও গতিশীল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মেডিকেল সেক্টরের গ্রাজুয়েটরা যেন আন্তর্জাতিক মানের হয় সেজন্য আমরা কাজ করছি। সরকারের নীতি নির্ধারকদের সাথে আমরা প্রতিনিয়ত এই ব্যপারে আলোচনা করছি। আমরা আমাদের পেশাকে সবার সমানে তুলে ধরার চেষ্টা করছি।

উপস্থিত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা এবং সেবা দেয়ার মূল কাজটি করেন আপনারা। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, সব ছাত্রকে যেন সমানভাবে শিক্ষা দেয়া হয়, কেউ যেন তার প্রাপ্য থেকে বঞ্চিত না হয় সেই বিষয়টা যেন খেয়াল রাখা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ বায়জীদ খুরশীদ রিয়াজ। তিনি তার বক্তব্যে শিক্ষকদের গুরুত্ব নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র শিক্ষক সকলের উদ্দেশ্যে বলেন, সময়ের কাজ সময়ে করার জন্য। আজকের কাজ কালকের জন্য ফেলে না রাখার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরেক বিশেষ অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাঃ আবুল বাশার মো. জামাল তার বক্তব্যে বলেন, শিক্ষকরা দেশের সবচেয়ে সন্মানিত মানুষ। তিনি ডেন্টাল শিক্ষাকে বিজ্ঞান এবং আর্ট হিসাবে উল্লেখ করেন।

তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানে ডেন্টাল সবচেয়ে ডাইনামিক ক্ষেত্র যে কারনে শিক্ষকরা নতুন নতুন বিষয় সম্পর্কে শিক্ষা গ্রহন অব্যাহত রাখছেন। শিক্ষকদের জন্য আরো বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও অনুষ্ঠানে বলেন তিনি।

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, সেন্টার ফর মেডিকেল এডুকেশন অধ্যাপক ডাঃ সৈয়দা শাহিনা সোবহান।

তিনি তার বক্তব্যের শুরুতে বলেন, আনন্দের সাথে শিক্ষা। অর্থাৎ শিক্ষা গ্রহন এবং শিক্ষা প্রদান যেন আনন্দের সাথে হয় অনুষ্ঠানে তিনি এই বিষয়ে জোর দেন।

তিনি বলেন, আগে আমাদের মেডিকেল সেক্টরের শিক্ষকদের কোন ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমানে সারাদেশে সেই ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭ হাজার শিক্ষককে ট্রেনিং দেয়া হয়েছে। এই বছরের শেষ নাগাদ বাংলাদশের প্রতিটি মেডিকেল এবং ডেন্টাল শিক্ষকদের ট্রেনিংয়ের আওতায় আনতে সক্ষম হব।

অনুষ্ঠানে উপস্থিত রেনাটা লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তানবীর সাজিব তার বক্তব্যে ডাক্তার ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের রেনাটা যে অবস্থানে পৌছেছে তার পেছনে সবচেয়ে বড় অবদান ডাক্তারদের।

অনুষ্ঠানের সভাপতি ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো. হুমায়ুন কবির তার বক্তব্যে ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। তিনি বলেন, এই কলেজটি র‌্যাগিংমুক্ত। এখানে কোন অসুস্থ রাজনীতির চর্চা হয় না। এছাড়া শিক্ষার পরিবেশ শতভাগ নিশ্চিত করা হয়েছে বলে তিনি তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ কাজী আফজালুর রহমান, অধ্যাপক ডাঃ আমীর হোসাইন, অধ্যাপক ডাঃ মোঃ মোশাররফ হোসেন খন্দকার, ডাঃ মোহাম্মদ মাসুদুর রহমান, ডা. মিসবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মো. হুময়িুন কবির তালুকদার, ডা. মো. জাহাঙ্গীর রশীদ, ডাঃ এ,এফ, এম, শহিদুর রহমান।

দেড় বছর মেয়াদি এই ট্রেনিং প্রোগ্রামে মোট ১৩৪ জন শিক্ষক অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ১০ জনকে অনুষ্ঠানিকভাবে সনদপত্র দেয়া হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…