একুশে পদকে ভূষিত বরেণ্য চিত্রশিল্পী মবিনুল আজিমের ৮১তম জন্মদিন আজ। ১৯৩৪ সালের ২৪ নভেম্বর বিক্রমপুরে জন্ম নেওয়া এই শিল্পী অল্প বয়সেই খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় মারা গেলেও অনন্য সব সৃষ্টিকর্মের মাঝে আজও তাঁকে খুঁজে পান শিল্পপ্রেমীরা। ৮১তম জন্মদিনে এই গুণীর স্মৃতিচারণ করেছেন তাঁর সহধর্মিণী মমতা আজিম।






