বিএনপির অবরোধের পাল্টা কোন কর্মসূচিতে যাবে না বলে জানিয়েছে আওয়ামী লীগ। তবে অবরোধে যেন রাষ্ট্রের কোন ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্ক অবস্থানে থেকে শান্তি সমাবেশ অব্যাহত রাখার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচনে আসতে চায় না বলেই, সহিংসতা চালিয়েছে বিএনপি। ওবায়দুল কাদের বলেছেন, সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ।






